শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

৫ সেকেন্ডে ১০০ কিমি গতিতে তুলতে পারে ভক্সওয়াগেনের এই হাইব্রিড গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

৫ সেকেন্ডে ১০০ কিমি গতিতে তুলতে পারে ভক্সওয়াগেনের এই হাইব্রিড গাড়ি
এসইউভির বাজারে নতুন চমক নিয়ে ২০২৭ সালের টি রক আর প্রকাশ্যে আনল জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন।

এসইউভির বাজারে নতুন চমক নিয়ে ২০২৭ সালের টি রক আর প্রকাশ্যে আনল জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন। ভক্সওয়াগেনের আর পারফরম্যান্স সিরিজের প্রথম মডেল হিসেবে এই গাড়িতে যুক্ত হয়েছে ৪৮ ভোল্ট মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। দ্বিতীয় প্রজন্মের টি রক বাজারে আসার এক বছর পর এই পারফরম্যান্স সংস্করণ সামনে আনা হয়েছে এবং সংস্থার দাবি অনুযায়ী এটি বর্তমানে ইউরোপের বাজারে তাদের সবচেয়ে শক্তিশালী এসইউভি। 

উল্লেখ্য, প্রথম প্রজন্মের টি রক ২০২০ সালে সম্পূর্ণ তৈরি গাড়ি হিসেবে বিক্রি হয়েছিল।নতুন টি রক আর গাড়িতে রয়েছে ভক্সওয়াগেনের ইএ৮৮৮ ইভো৫ পরিবারের ডাইরেক্ট ইনজেকশন টার্বো পেট্রোল ইঞ্জিন, যার সঙ্গে যুক্ত হয়েছে ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড ব্যবস্থা। 

এই ইঞ্জিন সর্বোচ্চ ৩৩৩ হর্সপাওয়ার শক্তি এবং ৪২০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। শক্তির এই প্রবাহ চারটি চাকায় পৌঁছে দেওয়ার জন্য রয়েছে ৭ স্পিড ডিএসজি ডুয়াল ক্লাচ স্বয়ংক্রিয় গিয়ারবক্স এবং ফোরমোশন অল হুইল ড্রাইভ ব্যবস্থা।

images_(3)

৪৮ ভোল্টের হাইব্রিড ব্যবস্থাটি একটি বৈদ্যুতিক কম্প্রেসার পরিচালনা করে যা কম ইঞ্জিন আরপিএমে টর্ক বাড়াতে সাহায্য করে, ব্রেক করার সময় শক্তি পুনরুদ্ধার বাড়ায় এবং অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিলে নির্দিষ্ট পরিস্থিতিতে ইঞ্জিন বন্ধ রেখে জ্বালানি সাশ্রয় করে। 

নির্মাতার তথ্য অনুযায়ী, গাড়িটির সম্মিলিত মাইলেজ সর্বোচ্চ ১২.৭ কিমি প্রতি লিটার। লঞ্চ কন্ট্রোল ব্যবস্থার সাহায্যে নতুন এই এসইউভি মাত্র ৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে বলে দাবি করেছে সংস্থা। 

গাড়িটির সর্বোচ্চ গতি ইলেকট্রনিকভাবে ২৫০ কিমি প্রতি ঘণ্টায় সীমাবদ্ধ রাখা হয়েছে। স্টার্ট আপের সময় ইঞ্জিন অল্প সময়ের জন্য ৩,০০০ আরপিএম পর্যন্ত ঘুরতে পারে এবং আরপিএম কমার সময় স্পোর্টস এক্সহস্ট থেকে মোটরস্পোর্টের মতো ব্যাকফায়ার শব্দ শোনা যায়।

ফোরমোশন অল হুইল ড্রাইভের সঙ্গে যুক্ত হয়েছে আর পারফরম্যান্স টর্ক ভেক্টরিং ব্যবস্থা। পেছনের অ্যাক্সেলে থাকা টর্ক স্প্লিটার সামনের ও পিছনের চাকার পাশাপাশি পিছনের দুই চাকায় আলাদাভাবে টর্ক বণ্টন করতে পারে, যা অসম গ্রিপের রাস্তায় স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। পাশাপাশি রয়েছে অ্যাডাপটিভ ডিসিসি সাসপেনশন ও প্রগ্রেসিভ স্টিয়ারিং। স্টিয়ারিং হুইলে থাকা বিশেষ আর বোতাম চাপলে রেস মোড সক্রিয় হয়, যার পাশাপাশি রয়েছে নুরবার্গরিং নর্ডশ্লাইফ সার্কিটের অনুপ্রেরণায় তৈরি স্পেশাল মোড এবং বন্ধ ট্র্যাকে ব্যবহারের জন্য ড্রিফট মোড।

main_car_pic

বাইরের নকশায় সাধারণ মডেলের তুলনায় আলাদা ফ্রন্ট বাম্পার, বিশেষ রিয়ার ডিফিউজার এবং চারটি এক্সহস্ট পাইপ যুক্ত করা হয়েছে, আর অতিরিক্ত খরচে আকরাপোভিচের হালকা টাইটানিয়াম এক্সহস্ট নেওয়ার সুযোগও রয়েছে। গাড়িটিতে রয়েছে ১৯ ইঞ্চি জ্যান্ডভুর্ট অ্যালয় হুইল এবং বিকল্প হিসেবে ২০ ইঞ্চি ওয়ার্মেনাউ ফোর্জড হুইল, নীল রঙের ব্রেক ক্যালিপার ও গ্লস ব্ল্যাক ট্রিম।

ল্যাপিজ ব্লু, ক্যানারি ইয়েলো, পিওর হোয়াইট, গ্রেনাডিলা ব্ল্যাক ও উলফ গ্রে এই পাঁচ রঙে পাওয়া যাবে গাড়িটি এবং চাইলে কালো ছাদও বেছে নেওয়া যাবে।ভিতরের কেবিনে নীল আর লোগো ও নীল স্টিচিংসহ আর স্পোর্টস সিট, আর পারফরম্যান্স স্টিয়ারিং হুইল, প্যাডল শিফটার এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লেতে আরপিএম কাউন্টার, জিপিএস ল্যাপ টাইমার ও টর্ক বণ্টনের মতো বিশেষ গ্রাফিক্স রয়েছে। 

আরও পড়ুন: সুটকেসের মতো ভাঁজ করা যাবে হোন্ডার এই ইলেকট্রিক স্কুটার

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে হারমান কার্ডন অডিও ব্যবস্থা, ডুয়াল জোন স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ, ওয়্যারলেস চার্জিং, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, একাধিক এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। আপাতত ইউরোপের বাজারের জন্য আনা হলেও এই পারফরম্যান্স এসইউভির আগমন নিয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর