মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

আসছে নরটনের দুই প্রিমিয়াম মোটরসাইকেল, ২০২৭ সালে বড় চমক?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

আসছে নরটনের দুই প্রিমিয়াম মোটরসাইকেল, ২০২৭ সালে বড় চমক?
ভারতের বাজারে আরও দুটি নতুন প্রিমিয়াম মোটরসাইকেল আনার জোরালো প্রস্তুতি নিচ্ছে বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড নরটন।

ভারতের বাজারে আরও দুটি নতুন প্রিমিয়াম মোটরসাইকেল আনার জোরালো প্রস্তুতি নিচ্ছে বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড নরটন। টিভিএস মোটরের মালিকানাধীন এই কোম্পানিটি সম্প্রতি তাদের অ্যাটলাস জিটি এবং ম্যানক্স আর মডেল দুটির পেটেন্ট ভারতে করিয়েছে। এর ফলে ভারতীয় বাইকপ্রেমীদের মাঝে বাইক দুইটি লঞ্চ হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে এই দুই দুর্দান্ত মোটরসাইকেল।

norton_bike

টিভিএস মোটর ২০২০ সালে নরটন মোটরসাইকেল অধিগ্রহণ করার পর থেকেই এই ব্রিটিশ ব্র্যান্ডের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে চলেছে। নরটনের লাইনআপে ইতিমধ্যে সুপারবাইক থেকে শুরু করে অ্যাডভেঞ্চার এবং ট্যুরিং মডেলের মতো নানা ধরনের গাড়ি রয়েছে। নতুন এই উদ্যোগের অংশ হিসেবে আসা অ্যাটলাস জিটি মডেলে রয়েছে ৫৮৫ সিসির শক্তিশালী প্যারালাল টুইন ইঞ্জিন, যা ৬৯ বিএইচপি শক্তি এবং ৫৭.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। রোড বায়াসড ট্যুরিং মোটরসাইকেল হওয়ায় এতে অ্যালয় হুইলসহ ৮ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে এবং উন্নত সব রাইডিং মোড যুক্ত করা হয়েছে। বাজারে এলে এটি সরাসরি বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস এবং হোন্ডা এনএক্স৫০০ এর মতো জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন: নতুন ৭৫০ সিসি ইঞ্জিন পাচ্ছে না রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

images_(1)

অন্যদিকে, নরটনের আরও একটি চমক হলো ম্যানক্স আর সুপারস্পোর্ট বাইকটি। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ১২০০ সিসির ভি৪ ইঞ্জিন, যা ১১,৫০০ আরপিএমে সর্বোচ্চ ২০৬ বিএইচপি শক্তি এবং ৯,০০০ আরপিএমে ১৩০ এনএম টর্ক প্রদানে সক্ষম। স্ট্যান্ডার্ড, অ্যাপেক্স, সিগনেচার এবং ফার্স্ট এডিশন এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে গাড়িটি। এর উচ্চমানের সংস্করণগুলোতে কার্বন ফাইবার বডিওয়ার্ক এবং মার্জোচি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা বাইকটির ওজন কম রাখতে ও গতি নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে। যদিও ভারতে এগুলোর পেটেন্ট করানো হয়েছে, তবে অফিশিয়ালি দাম বা সঠিক লঞ্চের তারিখ এখনও প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর