মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন সাসপেনশনে মহিন্দ্রা থার রক্স গাড়িতে ভ্রমণ হবে আরও আরামদায়ক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

নতুন সাসপেনশনে মহিন্দ্রা থার রক্স গাড়িতে ভ্রমণ হবে আরও আরামদায়ক
অফিসিয়ালি বাজারে আসার আগেই ডিলারশিপের সামনে দেখা মিলল আপডেটেড মহিন্দ্রা থার রক্স এসইউভি গাড়ির।

অফিসিয়ালি বাজারে আসার আগেই ডিলারশিপের সামনে দেখা মিলল আপডেটেড মহিন্দ্রা থার রক্স এসইউভির। সম্প্রতি কোনো ধরনের রাখঢাক বা ছদ্মবেশ ছাড়াই একটি শোরুমের বাইরে গাড়িটির ছবি প্রকাশ্যে এসেছে। নতুন ডিজাইনের অ্যালয় হুইলের পাশাপাশি গাড়িটির সাসপেনশনেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যা গাড়িপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে।

car_pic

সামনে আসা ছবিগুলোতে আপডেটেড থার রক্সের দুই রঙের নতুন অ্যালয় হুইল স্পষ্ট দেখা গেছে, যা তিন দরজার থার ওজির আদলে তৈরি। তবে এক্সটেরিয়ারে এর বাইরে বড় কোনো পরিবর্তন চোখে পড়েনি। ক্ল্যাসিক গোলাকার হেডল্যাম্প, ভার্টিক্যাল গ্রিল স্লট এবং চওড়া হুইল আর্চ আগের মতোই রাখা হয়েছে। পাঁচ দরজার এই এসইউভির মূল আকর্ষণ হতে চলেছে এর সাসপেনশন সিস্টেম।

image-62-edited

গাড়িটির নিচের অংশের ছবিতে ড্যাম্পার ও কয়েল স্প্রিং অ্যাসেম্বলির ক্লোজ-আপ দৃশ্য দেখা গেছে। এর আগে থার ওজিতে ডাভিনসি সাসপেনশন ব্যবহার করেছিল মহিন্দ্রা। এবার সেই একই প্রযুক্তি পাঁচ দরজার থার রক্সে যুক্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান মডেলে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ড্যাম্পিং প্রযুক্তি থাকলেও নতুন ডাভিনসি আপডেটে ভেতরের ভালভিংয়ে পরিবর্তন এনে এর কুশনিং বা ঝাঁকুনি শুষে নেওয়ার ক্ষমতা আরও বাড়ানো হতে পারে।

আরও পড়ুন: অফ-রোডিংয়ে দুর্দান্ত দাপট! সেরা ৫ শক্তিশালী ফোর-হুইল ড্রাইভ জিপ

images_(2)

পরিবার নিয়ে দীর্ঘ সফরে বা ভাঙাচোরা রাস্তায় চলার সময় যাত্রীরা যাতে আরও বেশি আরাম পান, সেই বিষয়টি মাথায় রেখেই এই পরিবর্তন আনা হচ্ছে। তবে পারফরম্যান্সের দিক থেকে গাড়িটিতে আগের মতো দুই লিটারের টার্বো পেট্রল এবং দুই দশমিক দুই লিটারের ডিজেল ইঞ্জিনই বহাল থাকতে পারে। সব মিলিয়ে খুব দ্রুতই নতুন এই সংস্করণটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর