রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হোন্ডা সিআর-ভির বড় পরিবর্তন, পেট্রোল ইঞ্জিন বাদে আসছে হাইব্রিড মডেলে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

হোন্ডা সিআর-ভির বড় পরিবর্তন, পেট্রোল ইঞ্জিন বাদে আসছে হাইব্রিড মডেলে
জাপানের জনপ্রিয় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বহুল পরিচিত সিআর-ভি মডেলের পরবর্তী প্রজন্মে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে।

জাপানের জনপ্রিয় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বহুল পরিচিত সিআর-ভি মডেলের পরবর্তী প্রজন্মে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। আগামী প্রজন্মের নতুন সিআর-ভি গাড়িতে আর কোনো সাধারণ পেট্রোল ইঞ্জিন রাখা হচ্ছে না, বরং পুরো এসইউভিটি সম্পূর্ণ হাইব্রিড পাওয়ারট্রেনের সঙ্গে বাজারে আত্মপ্রকাশ করবে।

কোম্পানির  ঘোষণা অনুযায়ী, আগামী বছর উত্তর আমেরিকার বাজারে ২০২৮ মডেল ইয়ারের এই নতুন গাড়িটি উন্মোচন করা হবে। আধুনিক ডিজাইনের পাশাপাশি এতে যুক্ত করা হচ্ছে পঞ্চম প্রজন্মের দুই মোটরের হাইব্রিড সিস্টেম এবং একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম।

Honda-CRV-1200.jpg

আগামী ২০২৭ সালে সিআর-ভি গাড়িটির সফল যাত্রার ৩০ বছর পূর্ণ হতে চলেছে। এই বিশেষ মাইলফলক উদ্‌যাপনের প্রস্তুতি হিসেবেই নতুন প্রজন্মের এসইউভি আনার পরিকল্পনা করেছে হোন্ডা। 

আরও পড়ুন: টয়োটার এই দুর্দান্ত তিন গাড়ি কম দামে দিচ্ছে দারুণ ফিচার ও মাইলেজ

আমেরিকার বাজারে অত্যন্ত জনপ্রিয় এই গাড়িটির বার্ষিক বিক্রি টানা তৃতীয় বছরের মতো চার লাখ ইউনিট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন পর্যন্ত মার্কিন মুল্লুকে এর মোট বিক্রি পঁচাত্তর লাখ ছাড়িয়েছে। 

images_(6)

নতুন এই সংস্করণে ১ দশমিক ৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বাদ দিয়ে সম্পূর্ণভাবে হাইব্রিড প্রযুক্তির ওপর জোর দেওয়া হয়েছে, যার ফলে জ্বালানি সাশ্রয় দশ শতাংশের বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন প্ল্যাটফর্মের ব্যবহার গাড়িটির ওজন কমানো এবং চালনার স্থায়িত্ব ও নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর