রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

টিভিএস আরটিআর ১২৫: কম সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

শেয়ার করুন:

টিভিএস আরটিআর ১২৫: কম সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল ফিচার
মাত্র ১২৫ সিসির ইঞ্জিন ক্ষমতাবিশিষ্ট মোটরসাইকেল হলেও বড় বড় বাইককে কড়া টক্কর দিতে পারে টিভিএস কোম্পানির নতুন আরটিআর ১২৫ মডেলটি।

মাত্র ১২৫ সিসির ইঞ্জিন ক্ষমতাবিশিষ্ট মোটরসাইকেল হলেও বড় বড় বাইককে কড়া টক্কর দিতে পারে টিভিএস কোম্পানির নতুন আরটিআর ১২৫ মডেলটি। সম্প্রতি ইকমায় প্রকাশ্যে আসা এই প্রিমিয়াম স্ট্রিটফাইটার বাইকটিতে ছোট ইঞ্জিন থাকা সত্ত্বেও যুক্ত করা হয়েছে ফাইভ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, একাধিক রাইডিং মোড এবং ডুয়েল চ্যানেল এবিএস-এর মতো তাক লাগানো সব সুবিধা। 

ইউরোপের নতুন রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা এই বাইকটি টিভিএসের প্রথম আধুনিক প্রোডাকশন মোটরসাইকেল, যেখানে লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

নতুন এই বাইকের অন্যতম বড় আকর্ষণ হলো এর ফাইভ ইঞ্চির কালার টিএফটি ডিসপ্লে, যাতে স্মার্টফোন কানেক্টিভিটির পাশাপাশি ফুল স্ক্রিন ম্যাপ মিররিংয়ের সুবিধা রয়েছে। ফলে আলাদা করে ফোন মাউন্ট করার প্রয়োজন ছাড়াই সরাসরি বাইকের ড্যাশবোর্ডে ম্যাপ দেখা সম্ভব। হ্যান্ডেলবারের বা দিকে থাকা ডিরেকশনাল নেভিগেশন বাটনের সাহায্যে হাত না সরিয়েই ডিসপ্লের মেনু ও সেটিংস নিয়ন্ত্রণ করা যায়।

images_(5)

এছাড়া ১২৫ সিসির মোটরসাইকেলে ক্রুজ কন্ট্রোলের মতো বিরল ফিচার দীর্ঘপথের ড্রাইভিং ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করবে। চালকদের সুবিধার জন্য ক্লাচ ও ব্রেক লিভার অ্যাডজাস্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল বিক্রিতে বড় পতন, হিরোকে টপকে শীর্ষে হোন্ডা

পারফরম্যান্সের দিক থেকে বাইকটিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, যা গিয়ার পরিবর্তনের সময় পিছনের চাকা লক হওয়ার ঝুঁকি কমায়। নিরাপত্তার কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এলইডি ডিআরএল এবং সুইচএবল ডুয়েল চ্যানেল এবিএস। সাসপেনশনের ক্ষেত্রে সামনে কেওয়াইবি ইনভার্টেড ফর্ক এবং পিছনে মনোশশক দেওয়া হয়েছে। এছাড়া টুবলেস ইউরোপ্রিপ প্রোটর্ক এক্সট্রিম টায়ার এবং বাইব্রে পেটাল ডিস্ক ব্রেক বাইকটির ব্রেকিং ও গ্রিপ আরও উন্নত করেছে। যদিও ইউরোপীয় বাজারের কথা মাথায় রেখে তৈরি এই বাইকটি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ কম।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর