বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

হেলমেটেরও কি এক্সপায়ারি ডেট  থাকে? কতদিন পর বদলানো উচিত

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

হেলমেটেরও কি এক্সপায়ারি ডেট  থাকে? কতদিন পর বদলানো উচিত
হেলমেট কতদিন পর পর বদলানো উচিত জানুন বিস্তারিত

বাইক বা স্কুটার চালানোর সময় হেলমেট পরা আইনত বাধ্যতামূলক হলেও অনেকেই পুলিশের চালান এড়াতেই তা ব্যবহার করেন। বছরের পর বছর একই হেলমেট ব্যবহার করতে করতে অনেকে ভুলে যান যে এরও নির্দিষ্ট ব্যবহারকাল রয়েছে। বাইরে থেকে ঠিকঠাক দেখা গেলেও পুরনো হেলমেট দুর্ঘটনার সময় মাথাকে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে।

images_(1)

বিশেষজ্ঞ এবং প্রস্তুতকারী সংস্থার পরামর্শ অনুযায়ী, ব্যবহারের ধরন ও সংরক্ষণের ওপর নির্ভর করে একটি হেলমেট সাধারণত ৩ থেকে ৫ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। অনেক জাপানি সংস্থা উৎপাদনের সাত বছর পর হেলমেটের ওয়ারেন্টি ও ব্যবহার সংক্রান্ত সীমাবদ্ধতার কথা বলে। মূলত নিয়মিত ব্যবহার, ঘাম, চুলে ব্যবহৃত তেল, ধুলাবালি এবং সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভিতরের EPS ফোম লাইনার এবং বাইরের শেল ক্ষতিগ্রস্ত হতে পারে, যা আঘাতের শক্তি শোষণ করার ক্ষমতা কমিয়ে দেয়।

আরও পড়ুন: সকালে মোটরসাইকেল স্টার্ট নিতে সমস্যা করছে? জানুন সহজ সমাধান

helmets_for_girls

এছাড়াও হেলমেট পরে কোনো দুর্ঘটনায় পড়লে বা উঁচু থেকে কংক্রিটের মেঝেতে জোরে পড়ে গেলে সেটি অবিলম্বে বদলে ফেলা উচিত। মাথায় পরার পর হেলমেট ঢিলেঢালা লাগলে বা চিন স্ট্র্যাপ ঠিকমতো না আটকালেও নতুন হেলমেট কেনা নিরাপদ। নতুন হেলমেট কেনার সময় ISI চিহ্ন, BIS মান, উৎপাদনের তারিখ এবং প্রস্তুতকারকের নির্দেশিকা দেখে নেওয়া জরুরি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর