শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাম্প থেকে কখন জ্বালানি ভরলে বেশি মাইলেজ পাওয়া যায়?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

পাম্প থেকে কখন জ্বালানি ভরলে বেশি মাইলেজ পাওয়া যায়? জানুন আসল সত্যি
পাম্প থেকে কখন জ্বালানি ভরলে বেশি মাইলেজ পাওয়া যায়? জানুন আসল সত্যি

পাম্প থেকে কখন জ্বালানি ভরলে বেশি মাইলেজ পাওয়া যায়? এই প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঘুরপাক খায়। মিডল ইস্টে উত্তেজনার পর থেকেই দেশে পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি প্রায়ই দেখা যায় যে, সকাল বা সন্ধ্যায় নাকি কম তাপমাত্রার কারণে বেশি পরিমাণ পেট্রোল পাওয়া যায়। কিন্তু সত্যিই কি এমনটা হয়? সিএনজির মতো পেট্রোলের ক্ষেত্রেও কি তাপমাত্রার এতটা প্রভাব পড়ে?

সবার আগে জানতে হবে পেট্রোল কোথায় সংরক্ষণ করা হয়। পেট্রোল পাম্পে পেট্রোল সাধারণত মাটির নিচের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। ফলে বাইরে দিনের তাপমাত্রা বেশি বা রাতে কম হলেও, তার সরাসরি প্রভাব ট্যাঙ্কের ভেতরে থাকা পেট্রোলের তাপমাত্রায় খুব বেশি পড়ে না। এর ফলে পেট্রোলের ঘনত্বেও উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয় না। তাই সকাল বা গভীর রাতে পেট্রোল ভরলে বড় ধরনের আর্থিক সুবিধা পাওয়া যাবে—এমন ধারণা ঠিক নয়।

images

সকালের থেকে সন্ধ্যায় পেট্রোল ভরালে কি বেশি তেল পাবেন? না, তেমন কোনও বড় পার্থক্য হবে না। তাপমাত্রার কারণে পেট্রোলের পরিমাণে যে সামান্য পরিবর্তন হতে পারে, তা এতটাই কম যে সাধারণ গ্রাহকের ক্ষেত্রে এর আর্থিক প্রভাব কার্যত নগণ্য। আপনি যে পরিমাণ টাকার পেট্রোল কিনবেন, সেই অনুযায়ী মিটারেও নির্দিষ্ট পরিমাণ পেট্রোলই দেখাবে এবং গাড়ির ট্যাঙ্কে সেই পরিমাণই সরবরাহ করা হবে।

আরও পড়ুন: মাইলেজ বাড়াতে চান? অনুসরণ করুন এই ৭টি অভ্যাস

সিএনজি ও পেট্রোল এক নয়, এখানেই মূল পার্থক্য। সিএনজি একটি গ্যাস, তাই তাপমাত্রা বাড়লে বা কমলে গ্যাসের প্রসারণ ও সংকোচনের প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা যায়। অন্যদিকে পেট্রোল একটি তরল জ্বালানি। তাপমাত্রার পরিবর্তনে এর আয়তনে কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে সংরক্ষণ করার কারণে সেই প্রভাব সাধারণত খুবই সীমিত।

তাহলে কখন পেট্রোল ভরাবেন? পেট্রোলের ক্ষেত্রে সকাল, দুপুর বা রাত—কোনও নির্দিষ্ট সময় বেছে নিলে বড় আর্থিক সুবিধা পাওয়া যাবে না। তবে সকালে পেট্রোল ভরালে একটি অসুবিধা হতে পারে, কারণ অনেক পাম্পে সেই সময় তুলনামূলক বেশি ভিড় থাকে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতে পারে। সুতরাং সকালে পেট্রোল ভরালে বেশি পেট্রোল পাওয়া যায়—এই ধারণা কার্যত ঠিক নয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর