মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

হোন্ডা এলিভেট গাড়ির ফেসলিফট ভার্সন আসছে, জানুন দাম ও ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

হোন্ডা এলিভেট গাড়ির ফেসলিফট ভার্সন আসছে, জানুন দাম ও ফিচার
Honda Elevate Facelift Launch: ৬ অক্টোবর বাজারে আসছে নতুন হোন্ডা এলিভেট ফেসলিফট

ভারতের বাজারে আত্মপ্রকাশের ঠিক দোরগোড়ায় এসে বহুল প্রতীক্ষিত হোন্ডা এলিভেট ফেসলিফট (Honda Elevate Facelift) সংস্করণের একঝাঁক নতুন তথ্য সামনে এনেছে হোন্ডা কারস ইন্ডিয়া। এর হাত ধরেই ইতিমধ্যে গাড়িটির প্রি-বুকিংও শুরু হয়ে গেছে, যা গাড়িপ্রেমীদের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।

এক্সটেরিয়র বা বাহ্যিক ডিজাইন ও পরিবর্তন

নতুন টিজার অনুযায়ী, ফেসলিফট সংস্করণের সামনের অংশে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর গ্রিল এবং ডেটাইম রানিং লাইট বা ডিআরএল-এ। গ্রিলের মধ্যে অনুভূমিক ও সেগমেন্টেড এলইডি ডিআরএল এবং গ্রিল থেকে সরিয়ে বনেটের ওপর হোন্ডার নতুন লোগো বসানো হয়েছে, যা সামনের লুকে এক সতেজ ভাব এনে দিয়েছে। এর পাশাপাশি নতুন টিজারে ৩৬০ ডিগ্রি ক্যামেরার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে মূল হেডল্যাম্প, আই-ব্রো বা ভ্রু-আকৃতির ডিআরএল এবং ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের ডিজাইন পূর্বের মডেলের মতোই রাখা হয়েছে। পেছনের অংশেও কানেক্টেড লাইট বার ও নতুন গ্রিল এলিমেন্টের সংযোজন দেখা গেছে।

maxresdefault

ইন্টেরিয়র বা কেবিন আপডেট

বাইরের পরিবর্তনের পাশাপাশি গাড়ির কেবিনের ভেতরেও এসেছে আধুনিক ছোঁয়া। বর্তমান মডেলের ট্যান রঙের কেবিনের পরিবর্তে নতুন মডেলে অপেক্ষাকৃত হালকা রঙের ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে। এছাড়া ড্যাশবোর্ড ও দরজার প্যাডে যোগ করা হয়েছে অ্যাম্বিয়েন্ট লাইটিং, যা সম্প্রতি বাজারে আসা হোন্ডা সিটিতেও দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ১ লিটার পেট্রোল বিক্রি করে কত টাকা আয় করেন পেট্রোল পাম্প মালিক?

ইঞ্জিন ও প্রতিযোগিতা

গাড়ির ডিজাইন ও কেবিনে বড় ধরনের আপডেট আসলেও এর যান্ত্রিক বা ইঞ্জিন অংশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মডেলের পাওয়ারট্রেনই এতে বজায় রাখা হতে পারে। আগামী ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গাড়িটি বাজারে আসার পর এর চূড়ান্ত মূল্য, গিয়ারবক্স এবং ভ্যারিয়েন্টভিত্তিক ফিচারগুলোর পূর্ণ বিবরণ জানা যাবে। এসইউভি বাজারে আসার পর এটি মারুতি সুজুকি ভিক্টরিস, কিয়া সেলটোজ, হুন্দাই ক্রেটা এবং টাটা সিয়েরার মতো জনপ্রিয় গাড়িগুলোর সঙ্গে জোরদার প্রতিযোগিতার মুখে পড়বে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর