শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

৪০০ সিসির স্ট্রিটফাইটার পালসার বাইক আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

৪০০ সিসির স্ট্রিটফাইটার পালসার বাইক আনল বাজাজ
টিএফটি কনসোল ও গুগল ম্যাপস মিররিং সহ লঞ্চ হলো বাজাজ পালসার এনএস৪০০জেড, দাম কত?

ভারতের বাজারে বাজাজ অটো তাদের জনপ্রিয় নেকেড স্ট্রিটফাইটার বাইক বাজাজ পালসার এনএস৪০০জেড-এর একটি নতুন সংস্করণ লঞ্চ করেছে, যেখানে মূল আকর্ষণ হিসেবে যোগ করা হয়েছে একটি আধুনিক ৫ ইঞ্চি টিএফটি কনসোল। 

দিল্লির এক্স-শোরুম অনুযায়ী নতুন এই মডেলটির দাম রাখা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার ১৫ রুপি, যা আগের এলসিডি কনসোল সংস্করণের তুলনায় প্রায় ৪ হাজার রুপি বেশি। নতুন ডিসপ্লে যুক্ত হলেও বাইকটির মেকানিক্যাল সেটআপ বা ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি।

pulsar

নতুন বাজাজ পালসার এনএস৪০০জেড-এ যুক্ত হওয়া ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লেটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এতে বেশ কিছু স্মার্ট কানেক্টিভিটি ফিচারও যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হলো ফুল-ফ্লেজড গুগল ম্যাপস মিররিং, যার সাহায্যে স্মার্টফোনে নেভিগেশন সেট করলে সরাসরি বাইকের কনসোলেই তার রুট দেখতে পাওয়া যাবে। ফলে লং রাইড বা দৈনন্দিন যাতায়াতের সময় বারবার ফোনের দিকে তাকানোর ঝামেলা অনেকটাই কমবে।

আরও পড়ুন: হোন্ডা বাজার থেকে এই মডেলের বাইক তুলে নিচ্ছে, আপনারটাও আছে কি?

নতুন এই কনসোলের মাধ্যমে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিউজিক কন্ট্রোল এবং ডকুমেন্ট স্টোরেজের মতো একাধিক স্মার্ট ফিচার উপভোগ করা যাবে। যদিও প্রযুক্তিগত এই আপডেট ছাড়া বাইকের মূল মেকানিক্যাল সেটআপ বা ইঞ্জিন সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে, তবে এই আকর্ষণীয় প্রাইস পয়েন্টে টিএফটি কনসোল ও আধুনিক কানেক্টিভিটি যুক্ত হওয়ায় সাব-৪০০ সিসি মোটরসাইকেল সেগমেন্টে এটি আরও একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর