বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

৪ রঙে বাজারে আসছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

৪ রঙে বাজারে আসছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০-এর চার রঙ প্রকাশ, থাকছে ক্রুজ কন্ট্রোল ও শক্তিশালী ইঞ্জিন

ভারতের মিড-ওয়েট অ্যাডভেঞ্চার ট্যুরার বাজারে অন্যতম প্রতীক্ষিত মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০ নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে এবার ক্যামোফ্লাজ ছাড়াই বাইকটির ছবি প্রকাশ্যে এসেছে। নতুন ছবিগুলোতে মোটরসাইকেলের ডিজাইনের পাশাপাশি সম্ভাব্য চারটি রঙের বিকল্প এবং একাধিক নতুন প্রযুক্তির ইঙ্গিত মিলেছে।

হিমালয়ান পরিবারের পরিচিত গোলাকার হেডল্যাম্পের মতো ডিজাইন নতুন মডেলেও বজায় রাখা হয়েছে। তবে নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার ট্যুরার হিসেবে বাইকটিতে একাধিক আধুনিক হার্ডওয়্যার যুক্ত হতে চলেছে। 

নতুন ছবিগুলোতে চারটি আলাদা রঙের বিন্যাস দেখা গেছে। একটি বাইকে উজ্জ্বল মেরুনের সঙ্গে হলুদ ও কালো ডিটেলিং রয়েছে, যা সম্ভবত উচ্চতর ভ্যারিয়েন্টে ব্যবহার করা হবে। দ্বিতীয়টিতে সাদা রঙের সঙ্গে হলুদ এবং জ্বালানি ট্যাঙ্কে লাল ও গাঢ় রঙের গ্রাফিক্স দেখা যায়। তৃতীয় ইউনিটে সলিড মেটালিক গ্রে এবং চতুর্থটিতেও সলিড রঙের পেইন্ট স্কিম থাকার ইঙ্গিত মিলেছে। চাকার ক্ষেত্রে বাইকটি অ্যালয় হুইল এবং ক্রস-স্পোক অ্যালয় হুইল—উভয় বিকল্পেই আসতে পারে।

20250613043139_1__14_

বাইকটির ডানদিকের সুইচগিয়ারে একটি আলাদা ক্রুজ বোতাম দেখা যাওয়ায় এতে রাইড-বাই-ওয়্যার থ্রোটল এবং ক্রুজ কন্ট্রোল থাকার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আগের স্পাই ছবিতে দেখা যাওয়া এম বোতাম থেকে একাধিক রাইড মোড থাকার অনুমান করা হচ্ছে, যার মাধ্যমে থ্রোটল রেসপন্স ও ট্র্যাকশন কন্ট্রোল নিয়ন্ত্রণের সুযোগ মিলবে। 

সাসপেনশনের ক্ষেত্রে সামনের দিকে অ্যাডজাস্টেবল শোয়া ইউএসডি ফর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টারযুক্ত মনোশক সাসপেনশন দেখা গেছে। ব্রেকিংয়ের জন্য রয়েছে সামনে টুইন-ডিস্ক ও বাইব্রে ক্যালিপার এবং পিছনে সিঙ্গল ডিস্ক। বাইকটিতে ১৯ ইঞ্চির সামনের চাকা ও ১৭ ইঞ্চির পিছনের চাকার পাশাপাশি ভ্রেডেস্টেইন সেন্টাউরো এক্সআর ডুয়াল-পারপাস রেডিয়াল টায়ার এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম থাকতে পারে। 

আরও পড়ুন: বাজাজ পালসার ১২৫ আসছে নতুন রঙ ও ডিসপ্লেতে

সামনে বড় আকারের রেডিয়েটর ও ওয়্যার-মেশ গার্ড দেখে মোটরসাইকেলটিতে শক্তিশালী লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন ব্যবহারের সম্ভাবনা জোরালো হয়েছে। চার ধরনের রঙ, ক্রুজ কন্ট্রোল, আধুনিক রাইড মোড এবং নতুন ইঞ্জিনের সুবাদে বাইকটিকে নিয়ে বাইকারদের আগ্রহ তুঙ্গে রয়েছে, তবে এর নির্দিষ্ট স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ জানতে রয়্যাল এনফিল্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর