ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে বাজাজ চেতক সি২৫০১ সংস্থার সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটারগুলোর মধ্যে অন্যতম। দিল্লিতে এর এক্স-শোরুম দাম ১ লাখ ৪ হাজার রুপি। কম দামের পাশাপাশি এই স্কুটারের অন্যতম বিশেষত্ব হলো এর মেটাল বডি, যা স্কুটারটিকে তুলনামূলক শক্তপোক্ত এবং প্রিমিয়াম অনুভূতি দেয়।
চেতক সি২৫০১ মোট ছয়টি রঙে পাওয়া যায়। প্রতিটি রঙে স্কুটারটির ডিজাইন কিছুটা আলাদা চরিত্র পায়। কালো ও সাদা রঙের সাধারণ লুক থেকে শুরু করে উজ্জ্বল লাল এবং ম্যাট টিল, ক্রেতাদের জন্য রয়েছে বেশ কয়েকটি বিকল্প।
যারা গাঢ়, পরিষ্কার এবং কিছুটা সাদামাটা লুক পছন্দ করেন, তাদের জন্য গ্লসি অ্যাক্টিভ ব্ল্যাক একটি আকর্ষণীয় বিকল্প। চকচকে কালো রঙ স্কুটারটিকে বেশ পরিপাটি এবং স্টাইলিশ চেহারা দেয়। এর সঙ্গে থাকা কনট্রাস্টিং গ্রাফিক্স একরঙা বডিতে কিছুটা বৈচিত্র্য যোগ করেছে। কালো রঙের কারণে বাজাজ চেতক সি২৫০১ এর গোলাকার ও বাঁকানো ডিজাইন আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। যারা খুব বেশি উজ্জ্বল রঙ চান না, তাঁদের কাছে এই কালারওয়ে পছন্দের হতে পারে।
ক্লাসিক হোয়াইট হলো আরও একটি পরিষ্কার এবং প্রচলিত রঙের বিকল্প। যারা স্কুটারে সিম্পল ও পরিচিত ধরনের ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য এই রঙটি উপযুক্ত। সাদা রঙ সি২৫০১ এর বাঁকানো বডি প্যানেলগুলোকে আরও স্পষ্ট করে তোলে। এর সঙ্গে থাকা গ্রাফিক্স স্কুটারের একরঙা বডিতে সামান্য ডিজাইনের ছোঁয়া যোগ করেছে। প্রচলিত স্কুটারের মতো পরিষ্কার এবং সহজ লুক চাইলে ক্লাসিক হোয় বেছে নেওয়া যেতে পারে।

ওপালেসেন্ট সিলভার রঙটি সি২৫০১ কে আরও আধুনিক এবং পরিমিত চেহারা দেয়। মেটালিক সিলভার ফিনিশ স্কুটারের বাঁকানো বডির সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়। রঙটি খুব বেশি চোখে পড়ার মতো উজ্জ্বল নয়, আবার একেবারে সাধারণও নয়। ফলে যারা আধুনিক কিন্তু সংযত ধরনের ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য ওপালেসেন্ট সিলভার একটি বিকল্প হতে পারে।
ছয়টি রঙের মধ্যে মিস্টি ইয়েলো তুলনামূলক বেশি উজ্জ্বল এবং নজরকাড়া। হলুদ রঙ সি২৫০১ এর সরল ও বাঁকানো ডিজাইনে আরও প্রাণবন্ত চেহারা যোগ করেছে। এই রঙের কারণে স্কুটারটি রাস্তায় সহজেই নজরে পড়তে পারে। যারা প্রচলিত কালো, সাদা বা সিলভারের পরিবর্তে কিছুটা আলাদা এবং উজ্জ্বল রঙের স্কুটার চান, তাদের জন্য মিস্টি ইয়েলো আকর্ষণীয় হতে পারে।
রেসিং রেড হলো বাজাজ চেতক সি২৫০১ এর সবচেয়ে উজ্জ্বল এবং নজরকাড়া রঙগুলোর মধ্যে অন্যতম। গাঢ় লাল রঙ স্কুটারের গোলাকার বডির সঙ্গে ভালো কনট্রাস্ট তৈরি করে। বডিতে থাকা ডিক্যাল বা গ্রাফিক্স একরঙা লুককে কিছুটা ভেঙে দিয়েছে। লাল রঙের কারণে স্কুটারটিতে স্পোর্টি ভাব তৈরি হলেও চেতক এর পরিচিত রেট্রো-অনুপ্রাণিত ডিজাইন বজায় রয়েছে। যারা স্কুটারে একটু বেশি স্পোর্টি এবং চোখে পড়ার মতো লুক চান, তাঁদের জন্য রেসিং রেড আলাদা করে নজর কাড়তে পারে।
আরও পড়ুন: টিভিএসের এই সস্তা মোটরসাইকেল মাইলেজ দেয় লিটারে ৭০ কিমি
ছয়টি রঙের মধ্যে ওশেন টিল ম্যাট একমাত্র ম্যাট ফিনিশের কালারওয়ে। হালকা নীলচে টিল রঙ সি২৫০১ কে অন্য পাঁচটি রঙের তুলনায় আলাদা চেহারা দিয়েছে। পিছনের বডি অংশে থাকা সূক্ষ্ম গ্রাফিক্স এই রঙের লুককে আরও আকর্ষণীয় করেছে। ম্যাট ফিনিশের কারণে বিভিন্ন দিক থেকে দেখলেও রঙের সামগ্রিক চেহারা বেশ সামঞ্জস্যপূর্ণ থাকে। এই রঙটি সি২৫০১ এর মধ্যে তুলনামূলক বেশি পরিশীলিত ও প্রিমিয়াম চেহারা তৈরি করে।
বাজাজ চেতক সি২৫০১ এর ছয়টি রঙ মূলত আলাদা ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। গ্লসি অ্যাক্টিভ ব্ল্যাক এবং ক্লাসিক হোয়াইট তুলনামূলক সাধারণ ও পরিষ্কার লুক দেয়। ওপালেসেন্ট সিলভার আধুনিক এবং সংযত। মিষ্টি ইয়েলো বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত। রেসিং রেড স্পোর্টি ও নজরকাড়া। আর ওশেন টিল ম্যাট ফিনিশের কারণে সবচেয়ে আলাদা চেহারা তৈরি করে। দিল্লিতে ১,০৪,৮০২ রুপি এক্স-শোরুম দামের বাজাজ চেতক সি২৫০১ এ তাই শুধু দাম নয়, ডিজাইন ও রঙের দিক থেকেও ক্রেতাদের সামনে ছয়টি আলাদা বিকল্প রয়েছে।
এজেড




