শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কতবার পাংচার হওয়ার পর টিউবলেস টায়ার বদলে ফেলা উচিত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

শেয়ার করুন:

কতবার পাংচার হওয়ার পর টিউবলেস টায়ার বদলাবেন? চালকদের জন্য জরুরি তথ্য
কতবার পাংচার হওয়ার পর টিউবলেস টায়ার বদলে ফেলা উচিত?

টিউবলেস টায়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নিরাপত্তার গাইডলাইন মেনে চলা অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা প্রতিদিন অনেকটা রাস্তা বাইক বা গাড়ি নিয়ে যাতায়াত করেন। একটি টিউবলেস টায়ার ঠিক কতবার পাংচার হলে তা পরিবর্তন করা উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষজ্ঞদের মতে, কোনো টিউবলেস টায়ার ৩ থেকে ৪ বার পাংচার হয়ে গেলে তা নতুন টায়ার দিয়ে পরিবর্তন করে ফেলা উচিত।

ট্রেড অংশে ছোট ছিদ্র থাকলে এবং সঠিকভাবে রিপেয়ার করা হলে তা ২ থেকে ৩ বার পর্যন্ত চালানো নিরাপদ। তবে তিন-চার বারের বেশি পাংচার হলে হাই-স্পিড ড্রাইভিং বা দীর্ঘ দূরত্বের যাত্রায় টায়ার ফেটে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। 

images_(1)

এছাড়া দুটি পাংচারের মধ্যে অন্তত ১৫০ মিলিমিটার বা প্রায় ৬ ইঞ্চি দূরত্ব থাকা আবশ্যক। পাংচারগুলো কাছাকাছি হলে টায়ারের ভেতরের গঠন দুর্বল হয়ে পড়ে। আর ছিদ্র যদি ৬ মিলিমিটারের চেয়ে বড় হয়, তবে তা না সারিয়ে নতুন টায়ার লাগানোই শ্রেয়।

টায়ারের সাইডওয়াল বা শোল্ডার অংশে পাংচার হলে তা কখনোও রিপেয়ার বা প্যাচ লাগানো উচিত নয়। কারণ গাড়ি চলার সময় সাইডওয়াল ক্রমাগত নমনীয় হয়, ফলে প্লাগ বা প্যাচ সহজে খুলে যাওয়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতিতে টায়ার বদলে ফেলাটাই একমাত্র নিরাপদ বিকল্প।

আরও পড়ুন: হোন্ডা অ্যাক্টিভা ৬জি নাকি টিভিএস জুপিটার ১১০? কোনটি সেরা স্কুটার

এছাড়াও টায়ারের ট্রেড ডেপথ ১.৬ মিলিমিটারের কম হয়ে গেলে, টায়ারে কোনো ফোলা অংশ বা বড় কাট দেখা দিলে, বারবার হাওয়া কমে গেলে কিংবা টায়ারের বয়স ৫ থেকে ৬ বছর পার হয়ে গেলে দেরি না করে দ্রুত নতুন টায়ার লাগিয়ে নেওয়া উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর