অনেকেরই বাজেট কম থাকে এবং তারা সস্তায় বাইক কিনতে চান। সেকেন্ড হ্যান্ড বাইক না কিনে ১ লাখের মধ্যে নতুন বাইক দেখে নিতে পারেন। আপনি যদি একটি নতুন বাইক কেনার পরিকল্পনা করেন এবং আপনার বাজেট যদি কম হয়, তবে বাজারে আপনার জন্য বেশ কিছু দুর্দান্ত বিকল্প রয়েছে। এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্ট থেকে শুরু করে ১২৫ সিসি পর্যন্ত বাইক এই বাজেটে সহজেই পাওয়া যায়। দুর্দান্ত মাইলেজ, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং নির্ভরযোগ্য পারফর্ম্যান্স প্রদান করে এই বাইকগুলো। ভারতের বাজারে থাকা এমনই কয়েকটি মডেলের বাইক নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জানুন। যেসব বাইকের দাম ১ লাখ রুপির মধ্যে।
হোন্ডা এসপি ১২৫
এই বাইকটি ১২৫ সিসির। এর মাইলেজ প্রতি লিটারে ৬৫ কিলোমিটার। এর দাম ভারতে ৮৯,০০০ থেকে ৯১,০০০ রুপির (বেস মডেল) মধ্যে। এতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প ও স্মুথ পারফর্ম্যান্স।

হিরো এক্সট্রিম ১২৫আর
এই বাইকটি ১২৫ সিসির। এর মাইলেজ প্রতি লিটারে ৬৬ কিলোমিটার। এর দাম ৮৯,৩০০ রুপি থেকে শুরু। এতে রয়েছে স্পোর্টি লুক, ১১.৪ বিএইচপি পাওয়ার ও তরুণদের পছন্দের ডিজাইন।
হিরো স্প্লেন্ডর প্লাস
এই বাইকটি ৯৭.২ সিসির। এর মাইলেজ প্রতি লিটারে ৭০ কিলোমিটার। এর দাম ৭৬,০০০ থেকে ৭৯,০০০ রুপির মধ্যে। এর টেকসই গঠন, অসাধারণ মাইলেজ ও দেশজুড়ে বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক রয়েছে।
বাজাজ প্ল্যাটিনা ১০০
এই বাইকটি ৯৯.৫৯ সিসির। এর মাইলেজ প্রতি লিটারে ৭০ কিলোমিটার। এর দাম ৬৯,০০০ রুপি থেকে শুরু। এতে রয়েছে আরামদায়ক রাইডিং পজিশন, কম সার্ভিসিং খরচ ও দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা সুবিধা।

টিভিএস স্পোর্ট
এই বাইকটি ১১০ সিসির। এর মাইলেজ প্রতি লিটারে ৮০ কিলোমিটার। এর দাম ৫৫,০০০ থেকে ৬০,০০০ রুপির মধ্যে। এটি অত্যন্ত বাজেট-ফ্রেন্ডলি এবং অন্যতম সেরা মাইলেজ প্রদান করে।
আরও পড়ুন: সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বিক্রীত মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার
আপনার জন্য কোনটা সেরা?
সেরা মাইলেজ ও কম বাজেটের জন্য টিভিএস স্পোর্ট বা বাজাজ প্ল্যাটিনা ১০০ বেছে নিতে পারেন। হিরো স্প্লেন্ডর প্লাস চিরচেনা এবং সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হতে পারে। পাওয়ার, লুকস ও ১২৫ সিসি সেগমেন্টের জন্য হোন্ডা এসপি ১২৫ বা হিরো এক্সট্রিম ১২৫আর সেরা হতে পারে। তবে সবটাই নির্ভর করবে আপনি প্রতিদিন কত কিলোমিটার রাস্তা যাতায়াত করবেন, তার ওপর। পেট্রোলের দাম যে হারে বাড়ছে, তাতে অনেকের কাছেই এখন মাইলেজ শেষ কথা। সেই নিরিখে টিভিএস স্পোর্ট বা হিরো স্প্লেন্ডর সেরা পছন্দ হতে পারে। এই মডেলগুলোর রক্ষণাবেক্ষণের খরচও খুব বেশি নয়।
এজেড




