মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এই এসইউভি গাড়ি দামে সস্তা হলেও, মাইলেজ দেয় বেশি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

২৭ কিমি মাইলেজ ও সানরুফসহ দাম মাত্র ৫.৫৯ লক্ষ রুপি!
২৭ কিমি মাইলেজ ও সানরুফসহ দাম মাত্র ৫.৫৯ লক্ষ রুপি! সবচেয়ে বেশি বিক্রি হওয়া এই এসইউভি কিনতে শোরুমে ভিড়

ভারতে এবছরের আগস্ট মাসে গাড়ি বিক্রির বাজারে দারুণ চমক দেখিয়ে প্রথম স্থান দখল করেছে জনপ্রিয় মাইক্রো এসইউভি টাটা পাঞ্চ (Tata Punch)। সাশ্রয়ী মূল্য, দুর্দান্ত মাইলেজ এবং আধুনিক ফিচারের কারণে গাড়িটি বর্তমানে ভারতীয় বাজারের মধ্যবিত্ত ক্রেতাদের প্রধান পছন্দে পরিণত হয়েছে।

বিক্রিতে অভাবনীয় রেকর্ড

আগস্ট ২০২৬ মাসে টাটা পাঞ্চের মোট ২১ হাজার ৩২০টি ইউনিট বিক্রি হয়েছে। গত বছর অর্থাৎ আগস্ট ২০২৫-এ এই গাড়িটির মাত্র ১০ হাজার ৭০৪টি ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি প্রায় দ্বিগুণ (৯৯ শতাংশ বৃদ্ধি) হয়েছে। বর্তমানে এই নতুন মডেলের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৫৯ লাখ রুপি থেকে।

tata

নকশা ও আকর্ষণীয় ফিচারসমূহ

গাড়িটির বোল্ড ডিজাইন, উজ্জ্বল এলইডি লাইট এবং ১৯৩ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটিকে সাধারণ এসইউভিগুলোর চেয়ে আলাদা করেছে। এর ভেতরের অংশে রয়েছে ১০.২৫ ইঞ্চির বড় টাচস্ক্রিন, ডিজিটাল ক্লাস্টার, সানরুফ, ওয়্যারলেস কানেক্টিভিটি এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা। সুরক্ষার দিক থেকেও এটি বেশ শক্তিশালী, কারণ ভারত এনক্যাপ (Bharat NCAP)-এ গাড়িটি ৫-স্টার রেটিং এবং ৬টি এয়ারব্যাগ পেয়েছে।

আরও পড়ুন: হুন্দাই নতুন কমপ্যাক্ট ইভি আনছে, দাম হাতের নাগালে

ইঞ্জিন ও চমৎকার মাইলেজ

ক্রেতারা এই গাড়িটি তিনটি ভিন্ন অপশনে কিনতে পারবেন: ১.২ লিটার পেট্রোল (৮৮ পিএস), টার্বো ইঞ্জিন (১২০ পিএস) এবং সিএনজি (CNG)। পেট্রোল সংস্করণে গাড়িটি ১৯ থেকে ২০ কিমি প্রতি লিটার এবং সিএনজি সংস্করণে সর্বোচ্চ ২৭ কিমি প্রতি কেজি মাইলেজ প্রদান করে। কম দামে এমন চমৎকার মাইলেজ ও এসইউভি সুবিধা পাওয়ার কারণেই মূলত বাজারে এর চাহিদা আকাশছোঁয়া।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর