আমাদের দৈনন্দিন যাতায়াতের মাধ্যমগুলোর মধ্যে অটোরিকশা অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি নাম। শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কে প্রতিনিয়ত আমরা এই বাহনে যাতায়াত করে থাকি। ট্যাক্সির তুলনায় ভাড়ার খরচ অনেক কম হওয়া এবং যেকোনো সংকীর্ণ রাস্তায় সহজে যাতায়াত করা যাওয়ার কারণে সাধারণ মানুষের কাছে এটি এক অপরিহার্য পাবলিক ট্রান্সপোর্ট। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, অন্যান্য চার চাকার গাড়ির মতো অটোতে কেন মাত্র তিনটি চাকা ব্যবহার করা হয়?
চার চাকার পরিবর্তে তিন চাকার গাড়ি তৈরির আসল রহস্য
সাধারণ জ্ঞান কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ধরনের অদ্ভুত ধাঁধা ও প্রশ্ন ঘুরপাক খায়, যার উত্তর শুনলে বেশ অবাক হতে হয়। অটোতে কেন চারটি চাকা থাকে না, তার পেছনে মূলত লুকিয়ে রয়েছে সুনির্দিষ্ট কিছু অর্থনৈতিক ও কারিগরি কারণ। একটি চার চাকার মোটরযানের তুলনায় তিন চাকার অটোর নকশা বা ডিজাইন তৈরি করা অনেক বেশি সাশ্রয়ী। আর এই কম খরচে উৎপাদনের সুবিধাটি সরাসরি সাধারণ মানুষের নাগালে পৌঁছে যায়।

যানজট ও সংকীর্ণ রাস্তায় চলাচলের সুবিধা
একটি তিন চাকার অটো সাধারণ চার চাকার গাড়ির তুলনায় আকারে অনেকটাই ছোট হয়ে থাকে। এর ফলে শহরের যেকোনো ব্যস্ত ও সংকীর্ণ রাস্তায়, যেখানে বড় বাস বা গাড়ি আটকে যায়, সেখানে খুব সহজেই গলিপথ দিয়ে বের হয়ে যেতে পারে অটোগুলো। এছাড়া এই বাহনগুলোর পার্কিং করার ঝামেলাও অত্যন্ত কম। ট্রাফিকের ভিড়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অটোর এই থ্রি-হুইলার সিস্টেম সবচেয়ে বড় ভূমিকা পালন করে।
আরও পড়ুন: অফিসে যাতায়াতের জন্য সেরা কম দামের এই সিএনজি গাড়ি
জ্বালানি সাশ্রয় এবং কম খরচ
আকারে ছোট হওয়ার কারণে অটোর ইঞ্জিনগুলোকে খুব বেশি ভারী কাজ করতে হয় না। চার চাকার গাড়ির তুলনায় অটোর ইঞ্জিন সচল রাখতে অনেক কম জ্বালানি বা তেলের প্রয়োজন হয়। মূলত সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাহনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে কম খরচে সর্বোচ্চ সেবা বা লাভ পাওয়া সম্ভব হয়। সব মিলিয়ে কম উৎপাদন খরচ, জ্বালানি সাশ্রয় এবং সংকীর্ণ রাস্তায় সহজে চলাচলের সুবিধার জন্যই অটোতে চারটি চাকার পরিবর্তে তিনটি চাকা রাখার প্রচলন করা হয়েছে।
এজেড




