শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাড়ি নির্মাতা ভক্সওয়াগন ১ লাখ কর্মী ছাঁটাই করছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

গাড়ি নির্মাতা ভক্সওয়াগন ১ লাখ কর্মী ছাঁটাই করছে
গাড়ি নির্মাতা ভক্সওয়াগন ১ লাখ কর্মী ছাঁটাই করছে

বিক্রি কমে যাওয়া এবং চীনা ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে বড় ধরনের পুনর্গঠন কর্মসূচির ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি মোট এক লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে, যা তাদের প্রায় নয় দশকের ইতিহাসে সবচেয়ে বড়।

প্রাথমিক ঘোষণা অনুযায়ী মার্চে ৫০ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, সম্প্রতি বোর্ড আরও ৫০ হাজার পদ ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে। এই বড় অংকের কর্মী সংকোচনের আওতায় ব্যবস্থাপনা পর্যায়ের পদগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান নির্বাহী অলিভার ব্লুমে জানিয়েছেন যে, পরিবর্তিত চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মুখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখতেই বৈশ্বিক কর্মী সক্ষমতার এই মৌলিক সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুন: হোন্ডা ১২৫ সিসির নতুন স্কুটার আনল, দাম ৯০ হাজার

প্রধানত চীনে বিক্রি পতন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং বৈশ্বিক বাজারে বিওয়াইডি-র মতো চীনা ব্র্যান্ডগুলোর কম খরচে দ্রুত সম্প্রসারণের কারণে ভক্সওয়াগনের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি ব্যয় কমানোর অংশ হিসেবে সবচেয়ে আকর্ষণীয় গাড়িগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং প্রতিটি মডেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকায় এমডেন, জ্ভিকাউ, হ্যানোভার ও নেকারসুল্ম কারখানার বিকল্প ব্যবহার মূল্যায়ন করা হচ্ছে।

ইউরোপের সবচেয়ে বড় শিল্প শ্রমিক ইউনিয়ন আইজি মেটাল জানিয়েছে, বর্তমান সংকট মোকাবিলায় একটি ভারসাম্যপূর্ণ সমাধানের জন্য তারা কঠোর লড়াই করেছে। উল্লেখ্য, অডি, পোর্শা, স্কডা, সিয়াট, বেন্টলি ও ল্যাম্বরগিনির মতো ব্র্যান্ডের এই গ্রুপটিতে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ছয় লাখ ৬০ হাজারের বেশি কর্মী কর্মরত ছিল।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর