সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

জ্বালানি ছাড়াই চলবে চীনের সোলার সানরুফ গাড়ি!

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

জ্বালানি ছাড়াই চলবে চীনের সোলার সানরুফ গাড়ি!

বৈদ্যুতিক গাড়ির (ইভি) চার্জিং খরচ কমাতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে চীনের অটোমোটিভ গ্লাস র্নিমাতা ফুয়াও গ্রুপ।

প্রতিষ্ঠানটি এমন একটি ফটোভোলটাইক সানরুফ তৈরি করেছে যা গাড়ি চলার সময় সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

ফুয়াও গ্রুপ গাড়ির উইন্ডশিল্ড ও সাইড উইন্ডসহ বিভিন্ন ধরনের অটোমোটিভ গ্লাস তৈরি করেছে যার ভেতরেই সৌরকোষ বসানো রয়েছে। ফলে আলাদা করে গাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর প্রয়োজন হবে না।

ফুয়াও কয়েক বছর ধরে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সঙ্গে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে।

বর্তমানে বিওয়াইডির ‘হান’ ও ‘ট্যাং’ মডেলের জন্য এই ফটোভোলটাইক গ্লাস তৈরির পরিকল্পনা করা হয়েছে । অতিরিক্ত খরচের বিনিময়ে গ্রাহকরা এটি গাড়িতে যুক্ত করতে পারবেন।

শিল্প-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ফুয়াওয়ের সোলার সানরুফের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ৭২০ ওয়াট। তবে এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে একটানা বৈদ্যুতিক গাড়ি চালানো সম্ভব নয়।

বরং ড্যাশবোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করে মূল ব্যাটারির উপর চাপ কমানোই এর প্রধান উদ্দেশ্য। এতে দীর্ঘ যাত্রায় গাড়ির রেঞ্জ কিছুটা বাড়তে পারে।

ফুয়াও ও বিওয়াইডি এখনো প্রযুক্তিটির পূর্ণাঙ্গ কারিগরি তথ্য ও দাম প্রকাশ করেনি। ফলে বাস্তবে এটি কতটা বিদ্যুৎ উৎপাদন করবে কতটা অর্থ সাশ্রয় হবে, তা অখনো নিশ্চিত নয়। আবহাওয়া, সূর্যের আলো গাড়ি চালানোর পরিস্থিতির ওপর এর কার্যকারিতা নির্ভর করবে।

ফুয়াও প্রথম প্রতিষ্ঠান নয় যারা গাড়িতে সোলার রুফ ব্যবহার করছে। টয়োটা কয়েক বছর ধরে প্রিয়াস প্রাইমে বিকল্প হিসেবে সোলার রুফ দিয়ে আসছে। তবে প্রিয়াস প্রাইম একটি প্লাগ-ইন হাইব্রিড গাড়ি, আর ফুয়াওয়ের গাড়ি প্রযুক্তি বিওয়াইডির সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির জন্য তৈরি হচ্ছে।

ফুয়াওয়ের দাবি, তাদের সোলার রুফ গাড়ি চলার সময়ও বিদ্যুৎ উৎপাদন করতে পারবে । অন্যদিকে টয়োটার সিস্টেম মূলত গাড়িতে সূর্যের আলোতে পার্ক করা অবস্থায় চার্জ দেয়।

ফুয়াওয়ের সোলর সানরুফ এখনো ব্যাপক ভাবে বাজারে আসেনি। তাই এটি টয়োটার প্রযুক্তির তুলনায় কতটা কার্যকর হবে, তা এখনো পরিষ্কার নয়। এর চূড়ান্ত দাম, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এবং বাস্তব ব্যবহারের ফলাফলের উপর নির্ভর করবে প্রযুক্তিটির সাফল্য।

আপাতত, বৈদ্যুতিক গাড়ির চার্জিং খরচ কমানোর সম্ভাবনাময় একটি প্রযুক্তি হিসেবেই ফুয়াওয়ের সানরুফকে দেখা হচ্ছে।

এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর