শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

Suzuki e-Sky

টাটা ন্যানোর মতো ছোট আকারে ইলেকট্রিক গাড়ি আনল সুজুকি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

টাটা ন্যানোর মতো ছোট আকারে ইলেকট্রিক গাড়ি আনল সুজুকি
টাটা ন্যানোর মতো ছোট আকারে ইলেকট্রিক গাড়ি আনল সুজুকি

জাপানে সুজুকি তাদের নতুন ছোট ইলেকট্রিক গাড়ি ই-স্কাই পেশ করেছে। টাটা ন্যানোর মতো দেখতে এই কমপ্যাক্ট ইভিটিতে তিনশো দশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, ভি টু এল প্রযুক্তি এবং নানা স্মার্ট ফিচার রাখা হয়েছে। ভারতে এটি লঞ্চ হওয়া নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি।

ইলেকট্রিক গাড়ির বাজার এখন শুধু বড় গাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। শহর এলাকার কথা মাথায় রেখে ছোট ও সাশ্রয়ী গাড়ির দিকে নজর দিচ্ছে সংস্থাগুলো। সুজুকির এই নতুন গাড়িটির দৈর্ঘ্য তিন হাজার ৩৯৫ মিলিমিটার, প্রস্থ এক হাজার ৪৭৫ মিলিমিটার এবং উচ্চতা এক হাজার ৬২৫ মিলিমিটার। এর টার্নিং রেডিয়াস মাত্র চার দশমিক চার মিটার হওয়ায় ছোট গলি বা ভিড়ভাট্টায় এটি চালানো ও পার্ক করা সহজ হবে।

2

গাড়িতে বক্সি ডিজাইন এবং উঁচু ছাদ ব্যবহার করায় বাইরে ছোট মনে হলেও ভেতরের কেবিনে পর্যাপ্ত জায়গা মিলবে। এর ডিজাইনে আয়তাকার এলইডি হেডলাইট, সি শেপড ডিআরএল, রুফ স্পয়লার এবং ডুয়াল টোন ফিনিশ রাখা হয়েছে। ওজনে হালকা এই গাড়িতে থাকা হাই এফিশিয়েন্সি ইলেকট্রিক মোটর ভালো ড্রাইভিং রেঞ্জ দিতে সাহায্য করে।

সুজুকির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি তিনশো দশ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে। ঠান্ডার সময়ে কেবিন গরম করতে যাতে ব্যাটারির শক্তি বেশি খরচ না হয়, সেজন্য এতে ডাইরেক্ট হিট পাম্প এবং এয়ার হিটেড ইলেকট্রিক হিটার দেওয়া হয়েছে। ফলে ঠান্ডা অঞ্চলেও গাড়ির রেঞ্জ ভালো থাকে।

car_pic

এই গাড়িতে ভি টু এল বা ভেহিকেল টু লোড প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গাড়ির ব্যাটারি থেকে ল্যাপটপ চার্জ করা কিংবা ক্যাম্পিংয়ের সময় ইন্ডাকশন ও ওয়াটার হিটার চালানো সম্ভব। এমনকি জরুরি প্রয়োজনে সীমিত সময়ের জন্য এটিকে পাওয়ার সোর্স হিসেবেও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: রোদে পার্ক করা গাড়ি ২ মিনিটেই হয়ে যাবে ঠান্ডা, শুধু করুন এই কাজ

ছোট আকারের হলেও এর কেবিনে দশ দশমিক এক ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে। সঙ্গে থাকা স্মার্ট নেভিগেশন সিস্টেম ব্যাটারির অবস্থা ও ট্রাফিক জ্যাম বিবেচনা করে সেরা রাস্তা ও চার্জিং স্টেশনের হদিশ দিতে পারে। আগামী বছরের মার্চের মধ্যে জাপানি বাজারে এটি বিক্রির জন্য নিয়ে আসা হবে। সাশ্রয়ী মূল্যের এই গাড়িটি ভারতে আসবে কি না, সে বিষয়ে সুজুকি এখনও কিছু জানায়নি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর