শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

বাইক বিডি

বর্ষাকালে মোটরসাইকেলের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

বর্ষাকালে মোটরসাইকেলের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?
বর্ষাকালে মোটরসাইকেলের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে সামান্য বৃষ্টি হলেই প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে। বর্ষার এই সময়ে বাধ্য হয়েই কর্মজীবী মানুষকে জলমগ্ন রাস্তায় বাইক নিয়ে বের হতে হয়। আর এমন পরিস্থিতিতে অনেক সময় বাইকের সাইলেন্সারের ভেতর পানি ঢুকে বড় বিপাকে পড়তে হয়।

বর্ষাকালে তলিয়ে যাওয়া রাস্তায় বাইক চালানোর সময় সাইলেন্সারে পানি ঢুকে গেলে বাইক স্টার্ট নিতে সমস্যা হতে পারে, ইঞ্জিনের শব্দ বদলে যেতে পারে বা এক্সহস্ট থেকে অস্বাভাবিকভাবে পানি বের হতে পারে। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কিছু জরুরি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সামান্য পানি ঢুকলে কিছু নিয়ম মেনে সহজেই এই সমস্যা সামাল দেওয়া সম্ভব।

6-6

ঢাকার চানখারপুলের মমিন মোটরসের হেড মেকানিক মো. মমিন জানান, সাইলেন্সারে পানি ঢুকলে বারবার সেলফ বা কিক দিয়ে বাইক স্টার্ট করার চেষ্টা করা যাবে না। এতে ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়তে পারে এবং পানি ইঞ্জিনের অন্য অংশে পৌঁছে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে বাইক যদি বেশি পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়, তবে জোর করে স্টার্ট না দিয়ে প্রথমে বাইকটি নিরাপদ ও শুকনো জায়গায় সরিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ইলেকট্রিক স্কুটার ও বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়া সম্ভব?

সামান্য পানি ঢোকার পর বাইক স্বাভাবিকভাবে স্টার্ট নিলে কিছুক্ষণ আইডলে রেখে দেওয়া ভালো। ইঞ্জিন স্বাভাবিকভাবে চললে পরে অল্প গতিতে বাইক চালানো যেতে পারে, যাতে এক্সহস্টের ভেতরের আর্দ্রতা ধীরে ধীরে শুকিয়ে যায়। তবে বাইক থেকে অস্বাভাবিক শব্দ, ধোঁয়া বা কম্পন অনুভূত হলে সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিতে হবে।

476914294_644746691308356_5688695497537989175_n_20250922_110757448

গভীর পানির মধ্যে দিয়ে বাইক চালালে শুধু সাইলেন্সার নয়, অনেক সময় এয়ার ফিল্টারের দিক দিয়েও ইঞ্জিনে পানি ঢুকে যেতে পারে। এমন অবস্থায় সন্দেহ হলে ঝুঁকি না নিয়ে দ্রুত অভিজ্ঞ কোনো মেকানিকের কাছে গিয়ে বাইকটি ভালো করে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর