মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মনোশক সাসপেনশনের ১২৫ সিসির পালসার আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৭:০৪ এএম

শেয়ার করুন:

মনোশক সাসপেনশনের ১২৫ সিসির পালসার আনল বাজাজ
মনোশক সাসপেনশনের ১২৫ সিসির পালসার আনল বাজাজ

নতুন ইঞ্জিন ও আধুনিক ফিচারের পাশাপাশি এই প্রথম মনোশক সাসপেনশন নিয়ে ভারতের বাজারে লঞ্চ হলো ২০২৬ বাজাজ পালসার ১২৫ (Bajaj Pulsar 125)। এক্স-শোরুম থেকে এই নতুন মডেলটির দাম শুরু হচ্ছে ৯২,৯৯০ রুপি থেকে। পালসার ১২৫-এর পাশাপাশি সংস্থা নতুন পালসার ১৫০-ও বাজারে এনেছে।

ভ্যারিয়েন্ট ও দাম (এক্স-শোরুম)

বেস ভ্যারিয়েন্ট: ৯২,৯৯০ রুপি

স্ট্যান্ডার্ড সিঙ্গল-সিট ভ্যারিয়েন্ট: ৯৯,২৯১ রুপি

স্ট্যান্ডার্ড স্প্লিট-সিট ভ্যারিয়েন্ট: ১,০০,২৮৮ রুপি

প্রিমিয়াম স্প্লিট-সিট ভ্যারিয়েন্ট: ১,০৪,৩১৮ রুপি

পূর্বের মডেলের তুলনায় নতুন ভ্যারিয়েন্টগুলোর দাম প্রায় ২,৫০০ রুপি থেকে ৬,০০০ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন পালসার ১২৫-এ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন ১২৫ সিসির এয়ার-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিএমে ১২.১ পিএস শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১১.৪ এনএম টর্ক পাওয়া যায়। আগের তুলনায় শক্তি ০.৩ পিএস এবং টর্ক ০.৬ এনএম বেড়েছে। বাজাজের দাবি, এটিই তাদের এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী পালসার ১২৫। এছাড়া গ্লস-ব্ল্যাক ফিনিশযুক্ত নতুন ইঞ্জিন কভার মোটরসাইকেলটির লুকে প্রিমিয়াম ভাব এনে দিয়েছে।

সাসপেনশন ও হার্ডওয়্যার

বাইকটির হার্ডওয়্যারে অন্যতম বড় পরিবর্তন হলো, পেছনের প্রচলিত টুইন শক অ্যাবজর্বারের বদলে এতে প্রথমবার যুক্ত করা হয়েছে মোনোশক সাসপেনশন। এর ফলে রাইডিং আরও আরামদায়ক হবে এবং হ্যান্ডলিং উন্নত হবে। বাইকটিতে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, সামনে ডিস্ক ও পিছনে ড্রাম ব্রেক এবং সুরক্ষার জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (সিবিএস) রাখা হয়েছে।

আরও পড়ুন: ইয়ামাহার এই হাইব্রিড স্কুটারের মাইলেজ শুনলে চোখ কপালে উঠবে!

আধুনিক ফিচার ও প্রযুক্তি

বেস ভ্যারিয়েন্টে কালার এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প ও ক্রল প্রযুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চতর ভ্যারিয়েন্টগুলোতে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, কানেক্টেড টেকনোলজি, রেন, রোড এবং স্পোর্ট—এই তিনটি রাইড মোড এবং এলইডি টার্ন ইন্ডিকেটর ও হ্যাজার্ড লাইট রয়েছে। শীর্ষ ভ্যারিয়েন্টে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর বা আইএসজি (ISG) প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

চারটি আকর্ষণীয় রঙে (এবনি ব্ল্যাক সায়ান ব্লু, এবনি ব্ল্যাক ম্যাজেন্টা রেড, ফিউরি রেড এবং স্যাফায়ার ব্লু) বাজারে আসা এই বাইকটি টিভিএস রাইডার ১২৫, হিরো গ্ল্যামার এক্সটেক এবং হোন্ডা শাইন ১২৫-এর মতো জনপ্রিয় মডেলগুলোকে টক্কর দেবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর