মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

আপনার মাসিক আয় ৩০ হাজার হলেই এই প্রাইভেট কার কিনতে পারবেন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৭:০২ এএম

শেয়ার করুন:

আপনার মাসিক আয় ৩০ হাজার হলেই এই প্রাইভেট কার কিনতে পারবেন
আপনার মাসিক আয় ৩০ হাজার হলেই এই প্রাইভেট কার কিনতে পারবেন।

প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের বাড়ির সামনে একটি গাড়ি থাকবে। কিন্তু বর্তমানে বেড়ে চলা মূল্যবৃদ্ধির কারণে অনেকের কাছেই গাড়ি কেনার স্বপ্ন অধরাই থেকে যায়। তবে বর্তমানে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জিএসটি-র (GST) হার কমায় গাড়ির দাম কিছুটা কমেছে এবং গাড়ি নির্মাতা সংস্থাগুলোও ভালো অফার দিচ্ছে। ফলে ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য মাসে ৩০ হাজার বেতন বা আয় হলেও ইএমআই-এর (EMI) মাধ্যমে গাড়ি কেনা সম্ভব। তবে মনে রাখতে হবে যে, এই সুবিধা ও ফাইন্যান্সের সুযোগ কেবল ভারতীয়দের জন্য প্রযোজ্য।

মাসে ৩০ হাজার রুপি বেতন হলে কীভাবে গাড়ি কেনা সম্ভব, তা অনেকের মনেই প্রশ্ন জাগাতে পারে। আসলে ভারতের অন্যতম বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি এবং টাটা মোটরসের বেশ কিছু বাজেট-ফ্রেন্ডলি গাড়ি এখন মধ্যবিত্তের নাগালে রয়েছে। ধরা যাক, আপনার পছন্দের গাড়ির দাম ৫ লাখ রুপি, সেক্ষেত্রে আপনাকে ১ থেকে ১.৫০ লাখ রুপি ডাউন পেমেন্ট করতে হতে পারে। বাকি অর্থ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রায় ৮.৫ বা ৯ শতাংশ সুদের হারে ঋণ বা লোন হিসেবে পাওয়া যেতে পারে.

ভারতের বাজারে এই বাজেটের মধ্যে মারুতি সুজুকি অল্টো কে১০ (Maruti Suzuki Alto K10), এস-প্রেসো (S-Presso) এবং টাটা টিয়াগো (Tata Tiago)-র মতো সাশ্রয়ী গাড়িগুলো বেছে নেওয়া যায়। মারুতি অল্টো কে১০-এর বেস মডেল এসটিডি (STD পেট্রোল)-এর এক্স-শোরুম দাম ৩,৬৯,৯০০ রুপি। 

car

এটি পেট্রোল ও সিএনজি—উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, যেখানে পেট্রোল ভ্যারিয়েন্টে ২৪.৩৯ কিলোমিটার এবং সিএনজি ম্যানুয়াল ভ্যারিয়েন্টে প্রতি কেজি সিএনজিতে ৩৩.৮৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। অন্যদিকে, মারুতির সবচেয়ে সস্তা গাড়ি এস-প্রেসোর এক্স-শোরুম দাম ৩,৪৯,৯০০ রুপি থেকে শুরু হয়। এতে ১ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৬৮ বিএইচপি শক্তি এবং ৯০ এনএম টর্ক উৎপন্ন করে। এটি পেট্রোলে প্রায় ২৫ কিলোমিটার এবং সিএনজিতে প্রায় ৩২.৭৩ কিলোমিটার মাইলেজ দেয়।

এছাড়া সম্প্রতি লঞ্চ হওয়া টাটা টিয়াগো-ও একটি দারুণ বিকল্প হতে পারে, যার স্মার্ট বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৪.৬৯ লক্ষ রুপি থেকে শুরু। মুম্বাইয়ের মতো শহরে আরটিও ট্যাক্স, ইন্স্যুরেন্স ও অন্যান্য চার্জ মিলিয়ে অন-রোড দাম প্রায় ৫.৫৮ লক্ষ থেকে ৫.৬০ লক্ষ রুপি হতে পারে, যেখানে ৫০ হাজার রুপি ডাউন পেমেন্ট করলে প্রায় ৫ লাখ রুপির ব্যাংক লোন নিতে হবে। ২০২৬ সংস্করণের টাটা টিয়াগোতে ১.২ লিটারের ৩-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা পেট্রোল ভ্যারিয়েন্টে প্রায় ১৯ কিলোমিটার এবং সিএনজি ভ্যারিয়েন্টে প্রায় ২৮ কিলোমিটার মাইলেজ দেয়।

আরও পড়ুন: কিস্তিতে কিনুন বিএমডব্লিউ গাড়ি, ডাউন পেমেন্ট ৪৪ হাজার

গাড়ি কেনার পর অতিরিক্ত খরচের হিসাবও মাথায় রাখা জরুরি। গাড়ি কেনার পর প্রতি মাসে পেট্রোল, ডিজেল বা সিএনজির জন্য কমপক্ষে ৩ থেকে ৪ হাজার রুপি খরচ হতে পারে, যা সম্পূর্ণ নির্ভর করবে আপনার গাড়ি ব্যবহারের ওপর। এর পাশাপাশি ইন্স্যুরেন্স বা বীমার জন্যও অতিরিক্ত খরচ থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার মাসিক বেতন ৩০ হাজার রুপি হলেও ডাউন পেমেন্ট কিছুটা বেশি রাখা ভালো। কারণ এতে লোনের পরিমাণ কমবে এবং মাসিক ইএমআই-ও কম হবে। তাই পকেটের ওপর অতিরিক্ত চাপ এড়াতে অন্তত ১ থেকে ১.৫০ লক্ষ রুপি ডাউন পেমেন্ট করার চেষ্টা করা উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর