বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ইলেকট্রিক স্কুটার কিনতে চান? ব্যাটারি পাল্টানোর খরচ জেনে নিন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

ইলেকট্রিক স্কুটার কিনতে চান? ব্যাটারি পাল্টানোর খরচ জেনে নিন
ইলেকট্রিক স্কুটার কিনতে চান? ব্যাটারি পাল্টানোর খরচ জেনে নিন

ইলেকট্রিক স্কুটার কেনার কথা অনেকেই ভাবেন। তবে ব্যাটারি বদলাতে খরচ অনেক বলে অনেকে পিছিয়ে আসেন। পেট্রোলের দাম প্রতিদিন বাড়ছে। তাই এটাই সিদ্ধান্ত বদলের সব থেকে সঠিক সময়।

পেট্রোলের দাম আকাশছোঁয়া। অনেকে এখন ইলেকট্রিক স্কুটার কেনার আগ্রহ দেখাচ্ছেন। তবে ইভি কিনতে চাইলে সবার আগে যে চিন্তাটি মাথায় আসে, সেটি অবশ্যই ব্যাটারি সংক্রান্ত। ভারত ও বাংলাদেশের মতো দেশে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি কতদিন ভালো থাকবে, কীভাবে ব্যবহার করা হবে এবং সেই ব্যাটারি বদলাতে গেলে কত খরচ হবে, সেটা একটা বড় বিষয়। গাড়ি কেনার আগে এই সমস্ত বিষয়ে ঠিকঠাক ধারণা থাকা প্রয়োজন।

images_(1)

ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রতিস্থাপনের খরচ নির্ভর করে স্কুটারের ব্র্যান্ড এবং ব্যাটারির ক্ষমতার উপর। সাধারণত প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ১০ থেকে ১৫ হাজার রুপি খরচ হয় এই খাতে। সেক্ষেত্রে ব্যাটারি প্রতিস্থাপনের জন্য খরচ হতে পারে ৩০ থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত। 

ধরা যাক, কোনও ব্যক্তি এমন একটি স্কুটার কিনেছেন যার ব্যাটারির ক্ষমতা ৪ কিলোওয়াট-ঘণ্টা এবং সেই ব্র্যান্ডের ব্যাটারি প্রতিস্থাপন করতে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ১০ হাজার রুপি খরচ হয়। তাহলে ওই ব্যক্তি যখনই ব্যাটারি বদলাতে চাইবেন, তাঁর খরচ হবে ৪০ হাজার রুপি।

swap-battery-in-kathmandu

ভারতীয় বাজারে যে সমস্ত ইলেকট্রিক স্কুটার রয়েছে, সেগুলিতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। এগুলো অ্যাসিড ব্যাটারির থেকে বেশি ব্যয়বহুল হলেও এগুলোর আয়ু বেশি। ব্যাটারির ক্ষমতা এবং কেমনভাবে স্কুটার চড়া হচ্ছে, তার ওপর নির্ভর করে ব্যাটারির আয়ু। সাধারণত বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারির আয়ু ৩ থেকে ৪ বছর হয়ে থাকে। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ৫০০ থেকে ৬০০টি চার্জিং সাইকেল গ্রহণ করতে পারে।

আরও পড়ুন: খরচ হবে না এক টাকাও, সূর্যের আলোতে চলবে এই বাইক

শূন্য থেকে একশ শতাংশ পর্যন্ত চার্জ হওয়াকে একটি চার্জিং সাইকেল বলে গণ্য করা হয়। একটি সাইকেল পূর্ণ হলেই ব্যাটারির কার্যক্ষমতা কমতে থাকবে। কে কীভাবে ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করে ব্যাটারির স্থায়িত্ব কেমন হবে। স্কুটারের ব্যাটারি যদি চার্জ ধরে রাখতে না পারে বা চার্জ হতে অনেক বেশি সময় নেয়, তাহলে বুঝতে হবে ব্যাটারি বদলের সময় এসেছে। এমন হলে সার্ভিস সেন্টারে স্কুটার নিয়ে গিয়ে টেকনিশিয়ানের সঙ্গে কথা বলতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর