ভারতে ইলেকট্রিক গাড়ি কেনার স্বপ্ন এখন আগের তুলনায় আরও সাশ্রয়ী হয়েছে। ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যানের কারণে টাটা টিয়াগো ইভি, এমজি কমেট ইভি, টাটা পাঞ্চ ইভি এবং সিট্রোয়েন ইসিথ্রি’র মতো ইলেকট্রিক গাড়িগুলো এখন অনেক কম প্রাথমিক দামে কেনা যাচ্ছে। কম বাজেটে বেশি রেঞ্জ, আধুনিক ফিচার এবং উন্নত সুরক্ষাসহ একটি ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে এই তুলনাটি আপনার জন্য উপকারী হতে পারে।
টাটা টিয়াগো ইভি
টাটা টিয়াগো ইভি বর্তমানে ভারতের অন্যতম সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি। ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যানের সঙ্গে এর এক্স-শোরুম দাম শুরু প্রায় ৪.৬৯ লাখ রুপি থেকে। তবে ব্যাটারি ব্যবহারের জন্য আলাদা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সাধারণভাবে কিনতে চাইলে এর দাম ৬.৯৯ লাখ রুপি থেকে শুরু। এই কমপ্যাক্ট হ্যাচব্যাকে রয়েছে নতুন এলইডি ডিআরএল, ক্লোজড-অফ ফ্রন্ট গ্রিল, অ্যারো-স্টাইল অ্যালয় হুইল এবং কানেক্টেড এলইডি টেললাইট, যা এটিকে আরও আধুনিক চেহারা দিয়েছে।
কেবিনে রয়েছে ডুয়াল-টোন ইন্টিরিয়র, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস অ্যানড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ওয়্যারলেস চার্জার। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড এবং টিপিএমএস। এতে ১৯.২ কিলোওয়াট-ঘণ্টা এবং ২৪ কিলোওয়াট-ঘণ্টার দুটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে, যা যথাক্রমে ৬১ পিএস এবং ৭৫ পিএস মোটরের সঙ্গে আসে। সংস্থার দাবি, একবার চার্জে সর্বোচ্চ ২৯৩ কিমি এমআইডিসি রেঞ্জ পাওয়া যায়।
এমজি কমেট
এমজি কমেট ইভি মূলত শহরের দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি একটি আল্ট্রা-কমপ্যাক্ট ইলেকট্রিক গাড়ি। ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যানের সঙ্গে এর প্রাথমিক দাম প্রায় ৪.৯৯ লাখ রুপি, যেখানে সাধারণ এক্স-শোরুম দাম প্রায় ৭ লাখ রুপি। এর বক্সি ডিজাইন, ফুল এলইডি লাইটিং, কানেক্টেড এলইডি স্ট্রিপ, ছোট ওভারহ্যাং এবং ১২ ইঞ্চির চাকা গাড়িটিকে আলাদা পরিচিতি দেয়।
কেবিনে রয়েছে ডুয়াল ১০.২৫ ইঞ্চির স্ক্রিন, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, কিলেস এন্ট্রি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং আই-স্মার্ট কানেক্টেড কার প্রযুক্তি। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস-এর সঙ্গে ইবিডি, রিয়ার পার্কিং ক্যামেরা এবং টিপিএমএস। এতে রয়েছে ১৭.৩ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি প্যাক এবং ৪২ পিএস শক্তি ও ১১০ নিউটন মিটার টর্ক উৎপন্নকারী মোটর। সংস্থার দাবি, এটি একবার চার্জে ২৩০ কিমি পর্যন্ত চলতে পারে।
টাটা পাঞ্চ ইভি
কম দামে এসইউভি-র মতো ডিজাইন ও বেশি জায়গা চাইলে টাটা পাঞ্চ ইভি একটি ভালো বিকল্প। ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যানে এর প্রাথমিক দাম প্রায় ৬.৪৯ লাখ রুপি, যেখানে সাধারণ এক্স-শোরুম দাম ৯.৬৯ লাখ রুপি থেকে শুরু। এর ডিজাইন সাধারণ পাঞ্চের থেকে আলাদা। এতে রয়েছে ক্লোজড ফ্রন্ট গ্রিল, এলইডি লাইট বার, নতুন বাম্পার এবং অ্যারো-ডিজাইন অ্যালয় হুইল।

কেবিনে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, সানরুফ এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ব্লাইন্ড স্পট মনিটর, হিল হোল্ড এবং অ্যাডাস। এতে ২৫ কিলোওয়াট-ঘণ্টা এবং ৩৫ কিলোওয়াট-ঘণ্টার দুটি ব্যাটারি প্যাক রয়েছে। মোটরের শক্তি ৮২ পিএস থেকে ১২২ পিএস পর্যন্ত। সংস্থার দাবি, একবার চার্জে সর্বোচ্চ ৪২১ কিমি পর্যন্ত চলতে পারে।
সিট্রোয়েন ইসিথ্রি
যারা কম বাজেটে বেশি কেবিন স্পেস এবং এসইউভি-র মতো উঁচু ড্রাইভিং পজিশন চান, তাদের জন্য সিট্রোয়েন ইসিথ্রি একটি ভালো বিকল্প। ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যানের সঙ্গে এর প্রাথমিক দাম প্রায় ৮.৪৯ লাখ রুপি, যেখানে সাধারণ এক্স-শোরুম দাম ১১.৯৯ লাখ রুপি। এই গাড়িটি সিথ্রি হ্যাচব্যাকের উপর ভিত্তি করে তৈরি। এতে রয়েছে উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এসইউভি-স্টাইল বডি ক্ল্যাডিং এবং আকর্ষণীয় ফ্রন্ট ডিজাইন।
কেবিনে রয়েছে ১০.২ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে এবং প্রশস্ত কেবিন। নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, এবিএস-এর সঙ্গে ইবিডি, রিয়ার পার্কিং সেন্সর এবং টিপিএমএস। এতে ২৯.২ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি প্যাক এবং ৫৭ পিএস শক্তি ও ১৪৩ নিউটন মিটার টর্ক উৎপন্নকারী মোটর রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জে ৩২০ কিমি পর্যন্ত এআরএআই-স্বীকৃত রেঞ্জ পাওয়া যায়।
এজেড




