গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘মনসুন ক্যাশব্যাক’ অফার ঘোষণা করেছে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা। সীমিত সময়ের এই অফারে নির্দিষ্ট মডেলের বাইক কিনলে সর্বোচ্চ ৮০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
হোন্ডার এই অফারের আওতায় ‘হোন্ডা হরনেট ২.০’ (Honda Hornet 2.0) বাইকটি কেনা যাবে ২ লাখ ৮১ হাজার টাকায়, যার পূর্বের বা খুচরা মূল্য ছিল ২ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ এই মডেলে ৮০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, ‘হোন্ডা এক্স-ব্লেড’ (Honda XBlade) মডেলটির অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকা, যার নিয়মিত খুচরা মূল্য ছিল ২ লাখ ৪০ হাজার টাকা। এই মডেলে ৫০০০ টাকা ছাড় বা ক্যাশব্যাক মিলছে।
আরও পড়ুন: এই প্রথম মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মডেল রফতানি করছে
দেশের যেকোনো অনুমোদিত হোন্ডা শোরুমে সীমিত সময়ের জন্য এই মনসুন অফারটি উপভোগ করা যাবে। তাই আগ্রহী ক্রেতাদের দ্রুত নিকটস্থ অনুমোদিত হোন্ডা শোরুমে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এজেড




