মোটরসাইকেল ক্রেতাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে হিরো। এখন থেকে প্রতিটি নতুন হিরো মোটরসাইকেল ক্রয়ের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন ‘হিরো ইনসিওরড লাইফ ইনস্যুরেন্স’ (Hero Insured Life Insurance) সুবিধা। সড়কপথে চলাচলের সময় গ্রাহকের নিরাপত্তা ও নিশ্চিন্ত ভ্রমণ নিশ্চিত করতেই মূলত এই বিশেষ অফারটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
হিরোর এই বিমা পলিসিতে প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড—এই দুই ধরনের প্ল্যান রয়েছে। গ্রাহকের পছন্দ অনুযায়ী প্ল্যান নির্বাচনে থাকছে বিভিন্ন মাত্রার আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসেবা সুবিধা।
বিমা পলিসির উল্লেখযোগ্য দিকগুলো:
হিরোর নতুন এই বিমা সুবিধার আওতায় গ্রাহকরা যেসব সুবিধা পাবেন-
আর্থিক সুরক্ষা: প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুতে ২ লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড প্ল্যানে এই সুবিধা ১ লাখ টাকা পর্যন্ত।
চিকিৎসা ও অন্যান্য সহায়তা: প্রিমিয়াম প্ল্যান গ্রহণকারী গ্রাহকরা দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে ১ লাখ টাকা পর্যন্ত এবং স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। স্ট্যান্ডার্ড প্ল্যানের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে হাসপাতালে ভর্তির সুবিধা রয়েছে।
অতিরিক্ত সুবিধা: পলিসি গ্রহণের সাথে গ্রাহকরা পাচ্ছেন ফ্যামিলি কার্ড সুবিধা এবং ২৪/৭ অনলাইন ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ।
হিরো কর্তৃপক্ষের মতে, এটি কেবল একটি মোটরসাইকেল বিক্রির কার্যক্রম নয়, বরং গ্রাহক এবং তার পরিবারের জন্য বাড়তি সুরক্ষার নিশ্চয়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: ক্যাশব্যাক অফারে দাম কমল হিরো গ্ল্যামার মোটরসাইকেলের
আগ্রহী ক্রেতারা তাদের নিকটস্থ হিরো শোরুমে গিয়ে এই বিমা পলিসি ও মোটরসাইকেল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। শর্তসাপেক্ষে এই অফারটি উপভোগ করা যাবে।
এজেড




