শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এই প্রথম ইলেকট্রিক বাইক আনছে বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

এই প্রথম ইলেকট্রিক বাইক আনছে বাজাজ
এই প্রথম ইলেকট্রিক বাইক আনছে বাজাজ

এই প্রথম ইলেকট্রিক বাইক আনছে ভারতীয় বাজাজ। ইলেকট্রিক ভেহিকল পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে আগামী অর্থবর্ষে নিজেদের প্রথম ইলেকট্রিক বাইক বাজারে আনার পরিকল্পনা নিশ্চিত করেছে বাজাজ অটো। একই সঙ্গে জনপ্রিয় চেতকের উৎপাদন ক্ষমতাও বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। সাম্প্রতিক এক ত্রৈমাসিক আয় সংক্রান্ত বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে জানানো হয় যে চেতকের চাহিদা কোম্পানির বিদ্যমান উৎপাদন ক্ষমতা ছাড়িয়ে গেছে।

দুই চাকার বাজারে ইলেকট্রিক সেগমেন্টে নিজেদের প্রথম আক্রমণ হিসেবে চেতক নামটি পুনরায় ফিরিয়ে এনেছিল বাজাজ, যা দারুণ সফল হয়েছে। বর্তমানে এটি দেশের অভ্যন্তরীণ বাজারের অন্যতম সেরা বিক্রীত ইলেকট্রিক স্কুটার। অন্যদিকে ফ্রিডম সিএনজি খুব একটা বড় সাফল্য না পেলেও, মূলধারার নির্মাতাদের অপর্যাপ্ত উপস্থিতির কারণে এবার জিরো-ইমিশন মোটরসাইকেল বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাজাজ।

আরও পড়ুন: বাজাজ পালসার এন১৬০ কিনলে ফ্রিতে পাবেন প্রিমিয়াম মোটরসাইকেল জ্যাকেট

কোম্পানি জানিয়েছে, গত ত্রৈমাসিকে তাদের স্থানীয় ব্যবসার প্রায় ৩০ শতাংশ এসেছে ইলেকট্রিক ভেহিকল থেকে। এই জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যে চেতকের মাসিক উৎপাদন ক্ষমতা ৫০ হাজার ইউনিট থেকে বাড়িয়ে ৬০ হাজার ইউনিট করা হবে। 

এদিকে বাজাজ অটো তাদের এ যাবৎকালের সর্বোচ্চ ত্রৈমাসিক আর্থিক পারফরম্যান্সের কথা জানিয়েছে, যেখানে অপারেশন থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে শতকরা ৩৭ ভাগ। কর পরবর্তী মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ বাজারে স্পোর্টস মোটরসাইকেল ক্যাটাগরিতে রিটেল সেলস দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং পালসার, এভেঞ্জার ও ডমিনারের মতো রেঞ্জগুলোও ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর