বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে গাড়ি চালকদের জন্য টায়ারের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি। সঠিক টায়ার প্রেশার বজায় রাখলে শুধু গাড়ি চালানোই নিরাপদ হয় না, বরং টায়ারের স্থায়িত্বও বৃদ্ধি পায়।
আরও পড়ুন: গাড়ির এসি থেকে দুর্গন্ধ বের হচ্ছে? অবহেলা করলে বড় বিপদের ঝুঁকি
সাধারণত গাড়ির টায়ারের জন্য ৩০ থেকে ৩৫ পিএসআই (PSI) বায়ুর চাপ উপযুক্ত হিসেবে ধরা হয়। তবে বৃষ্টির সময় টায়ারের গ্রিপ বা রাস্তার সঙ্গে সংযোগ আরও ভালো রাখার জন্য নির্ধারিত চাপের চেয়ে ২ থেকে ৩ পিএসআই কম রাখা সুবিধাজনক। এতে ভেজা রাস্তায় ব্রেক করলে গাড়ি পিছলে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তবে মনে রাখতে হবে, প্রতিটি গাড়ির প্রযুক্তি ও টায়ারের ধরন আলাদা হওয়ায় সঠিক তথ্যের জন্য গাড়ির ওনার্স ম্যানুয়াল বা চালকের দিকের দরজার ফ্রেমে লাগানো স্টিকার দেখে নেওয়া উচিত।
টায়ারে অতিরিক্ত বাতাস থাকলে রাস্তার সঙ্গে সংযোগ কমে যায়, ফলে গ্রিপ হারানোয় গাড়ি পিছলে যাওয়ার ঝুঁকি থাকে। আবার বাতাস খুব কম থাকলে টায়ার দ্রুত ক্ষয় হওয়া, মাইলেজ কমে যাওয়া এবং স্টিয়ারিং ভারী হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া বর্ষার তাপমাত্রা কমে যাওয়ার কারণে টায়ারের ভেতরের চাপের পরিবর্তন হতে পারে, তাই নিয়মিত টায়ারের প্রেশার পরীক্ষা করা জরুরি। বর্তমানে অনেক গাড়িতে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম বা টিপিএমএস (TPMS) প্রযুক্তি থাকে, যা টায়ারের চাপের পরিবর্তন সম্পর্কে সতর্ক করে। যদি গাড়িতে এই সুবিধা না থাকে, তবে নিয়মিত সার্ভিস সেন্টার বা পেট্রোল পাম্পে গিয়ে টায়ারের চাপ পরীক্ষা করিয়ে নেওয়া ভালো।
এজেড




