বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকদের জন সম্প্রতি আয়োজন করেছিল ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’। স্থানীয় সংস্কৃতির সাথে রাইডারদের মেলবন্ধন তৈরিতে এটি ছিল উৎসবের দ্বিতীয় আসর।
হোন্ডা ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সম্পর্ক বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। রাইডাররা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য সম্পর্কে জানার ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছেন।
বিএইচএল-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুসুমু মরিয়াওয়া জানান, গ্রাহক ও স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্পর্ক জোরদার করতেই এই উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, গ্রাহকদের সাথে অর্থবহ সম্পর্ক বজায় রাখতে হোন্ডা এই উদ্যোগ নিয়েছে।
এর মাধ্যমে মোটরসাইকেল সরবরাহের পাশাপাশি দেশের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিএইচএল।
এজেড




