বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভোর দেশব্যাপী চলমান ক্যাশব্যাক ক্যাম্পেইনে ক্রেতাদের ব্যাপক সাড়া মিলেছে। চাহিদার কারণে দেশের বিভিন্ন অনুমোদিত শোরুমে অনেক মডেলের স্টক দ্রুত কমে আসছে। আগামী ২৫ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
এই সময়ের মধ্যে রিভোর যেকোনো অনুমোদিত শোরুম থেকে মোটরসাইকেল কিনলে মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্রেতাদের জন্য বৈদ্যুতিক মোটরসাইকেল আরও সাশ্রয়ী করে তুলতেই রিভো এই উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি বাজারে আসা উচ্চক্ষমতাসম্পন্ন নতুন মডেল বি১২-সহ রিভোর সবগুলো মডেলেই এই ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধাই রয়েছে। ফাস্ট চার্জিং ব্যবহারের মাধ্যমে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে অনেকেই বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। এছাড়া বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে সরকারের সাম্প্রতিক বাজেট-সুবিধাও এই খাতে নতুন গতি সঞ্চার করেছে। এই ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রিভো প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী যাতায়াতের সমাধান নিয়ে কাজ করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের বিক্রয়োত্তর সেবা শক্তিশালী করতে দেশের বিভিন্ন এলাকায় সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে।
আজ ১৬ জুন হিসেবে ক্যাম্পেইনের মেয়াদ শেষ হতে আর মাত্র ৯ দিন বাকি। স্টক থাকা সাপেক্ষে আগামী ২৫ জুন পর্যন্ত দেশের সব অনুমোদিত রিভো শোরুমে এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করা যাবে।
এজেড




