বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

৩ মিনিটের চার্জে ২৫০ কিমি রেঞ্জ দেবে এই ইলেকট্রিক গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

৩ মিনিটের চার্জে ২৫০ কিমি রেঞ্জ দেবে এই ইলেকট্রিক গাড়ি
৩ মিনিটের চার্জে ২৫০ কিমি রেঞ্জ দেবে এই ইলেকট্রিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় নতুন বিপ্লব ঘটাতে চলেছে ভারতের গুরগাঁওভিত্তিক স্টার্টআপ ‘ব্লিঙ্ক মোবিলিটি’। চার্জিং স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ঝামেলা কমাতে তারা নিয়ে এসেছে ব্যাটারি পরিবর্তন প্রযুক্তিনির্ভর নতুন একটি বৈদ্যুতিক গাড়ি। সংস্থাটির দাবি, তাদের এই গাড়ির ব্যাটারি বদলাতে সময় লাগবে মাত্র ২ মিনিট ৪৮ সেকেন্ড, যা গাড়িটিকে দীর্ঘ পথ চলতে ২৫০ কিলোমিটারেরও বেশি দূরত্ব দেওয়ার ক্ষমতা দেবে।

বর্তমানে জ্বালানির আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের ঝোঁক বাড়ছে বৈদ্যুতিক গাড়ির দিকে। এই চাহিদা মেটাতে ব্লিঙ্ক মোবিলিটি এমন একটি সাশ্রয়ী মাইক্রো-কার তৈরি করেছে, যার দাম একটি অটোরিকশার চেয়েও কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত শহরের যানজট ও দ্রুত যাতায়াতের কথা মাথায় রেখেই গাড়িটির বিশেষ প্ল্যাটফর্ম ও কমপ্যাক্ট ডিজাইন করা হয়েছে।


বিজ্ঞাপন


blinq_mobility_ev_side_a5e360b2aa

গাড়িটির বাহ্যিক অবয়ব অনেকটা টাটা ন্যানোর মতো হলেও এর নির্মাণশৈলীতে আধুনিকতার ছাপ স্পষ্ট। বিশেষ কম্পোজিট উপাদানে তৈরি গাড়িটির বডি প্যানেল স্টিলের তুলনায় হালকা অথচ অত্যন্ত মজবুত। এর ভেতরে ৫ জন যাত্রী অনায়াসে বসতে পারবেন। আধুনিক এই গাড়িতে রয়েছে আলোক সংকেত বা এলইডি হেডলাইট, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং এবং শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা।

নিরাপত্তার কথা মাথায় রেখে গাড়িটিতে চার-পয়েন্ট সিটবেল্ট, এবিএস, হিল অ্যাসিস্ট এবং গতিসীমা সতর্কবার্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া এতে ব্যাটারি পরিবর্তনের পাশাপাশি সাধারণ প্লাগ-ইন চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছে।

ব্লিঙ্ক মোবিলিটির এই উদ্ভাবন একদিকে যেমন চার্জিংয়ের দীর্ঘ সময় সাশ্রয় করবে, অন্যদিকে ব্যাটারি বদলানোর এই পদ্ধতি রাইড-শেয়ারিং ও বিভিন্ন পরিবহন সংস্থার ব্যবসায়িক কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বর্তমানে গুরগাঁওয়ে গাড়িটির পরীক্ষামূলক দৌড় চলছে এবং খুব শীঘ্রই এটি বাজারে আসার অপেক্ষায় রয়েছে।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর