নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তবে কম বাজেটে ভালো মাইলেজ ও পারফরম্যান্স দেবে এমন একটি নির্ভরযোগ্য গাড়ির খোঁজ করছেন? মারুতি সুজুকি ভারতের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সব ছাড়। জুন মাসে মারুতির অ্যারিনা শোরুম থেকে বিভিন্ন জনপ্রিয় মডেলের গাড়ি কিনলে ৯০ হাজার রুপি পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে। তবে শহর, ডিলারশিপ ও গাড়ির মডেলভেদে এই অফারে কিছুটা তারতম্য হতে পারে। ভারতীয় মুদ্রায় ৯০ হাজার রুপি বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকার সমান (বিনিময় হার অনুযায়ী পরিবর্তনশীল)।
মারুতি সুজুকি ভিক্টোরিস মডেলে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে। এই গাড়ির কিছু ভ্যারিয়েন্টে ৯০ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি থাকছে বিশেষ বিনিময় বোনাস, স্ক্র্যাপেজ বোনাস, লয়্যালটি বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট। এই মডেলের সিএনজি ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ৮০ হাজার রুপি এবং পেট্রোল ভ্যারিয়েন্টে ৬০ হাজার রুপি পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। বর্তমানে এই গাড়িটির এক্স-শোরুম মূল্য ১০ লাখ ৫০ হাজার রুপি থেকে ১৯ লাখ ৯৯ হাজার রুপির মধ্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ লাখ ৮৫ হাজার থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকা পর্যন্ত।
বিজ্ঞাপন

জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি মারুতি সুজুকি সুইফটেও মিলছে উল্লেখযোগ্য ছাড়। এর এএমটি ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ৪৫ হাজার রুপি এবং ম্যানুয়াল ও সিএনজি ভ্যারিয়েন্টে ৪০ হাজার রুপি পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর গাড়িটির এক্স-শোরুম মূল্য ৫ লাখ ৭৯ হাজার রুপি থেকে ৮ লাখ ৬৫ হাজার রুপির মধ্যে নেমে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ২০ হাজার থেকে ১২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি।
আরও পড়ুন: পেট্রোল-অকটেন ছাড়াই চলবে মারুতি-সুজুকির নতুন এই গাড়ি
যারা এসইউভি কিনতে চাইছেন, তাদের জন্য মারুতি সুজুকি ব্রেজা একটি দারুণ পছন্দ হতে পারে। এই মডেলের পেট্রোল ও ডিজেল ভ্যারিয়েন্টে ৫৫ হাজার রুপি পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সঙ্গে থাকছে বাড়তি নগদ ছাড় ও বিনিময় বোনাস।
বিজ্ঞাপন
মারুতির অন্যতম জনপ্রিয় ও সাশ্রয়ী মডেল ওয়াগন আর-এর ওপর সর্বোচ্চ ৫২ হাজার ৫০০ রুপি পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। প্রচুর জায়গা, ভালো মাইলেজ এবং কম খরচে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য যারা প্রতিদিন যাতায়াতের জন্য গাড়ি খুঁজছেন, তাদের কাছে এটি অন্যতম সেরা পছন্দ।
এছাড়া মারুতি সুজুকি সেলিরিও, সুজুকি এস-প্রেসো এবং মারুতি সুজুকি ইকো মডেলের ওপর সর্বোচ্চ ৩৭ হাজার ৫০০ রুপি পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানিটি। আপনার বাজেটের সাথে মিলিয়ে এবং নিকটস্থ ডিলারশিপের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন।
এজেড




