শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

টাটা টিয়াগো গাড়ির নতুন ২ এডিশন বাজারে আসছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

টাটা টিয়াগো গাড়ির নতুন ২ এডিশন বাজারে আসছে
টাটা টিয়াগো গাড়ির নতুন ২ এডিশন বাজারে আসছে

ভারতের মোটরগাড়ি বাজারে ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের জনপ্রিয় গাড়িগুলোর নতুন সংস্করণ বাজারে আনছে। সেই তালিকায় এবার যুক্ত হলো টাটা মটরস। প্রতিষ্ঠানটি তাদের অত্যন্ত জনপ্রিয় গাড়ি ‘টিয়াগো’ এবং ইলেকট্রিক গাড়ি ‘টিয়াগো ইভি’-র নতুন ফেসলিফ্ট ভ্যারিয়েন্ট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। গাড়ি দুটির বাহ্যিক নকশা এবং ভেতরের কেবিনে একাধিক আকর্ষণীয় পরিবর্তন আনা হয়েছে, যা গাড়িপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে তৈরি এই গাড়িগুলোর দাম আগের মডেলের কাছাকাছি বা সামান্য কিছু রুপি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন টাটা টিয়াগো মডেলে আগের সব পুরনো নকশা বা লে-আউট বাদ দিয়ে সম্পূর্ণ আধুনিক ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এই নতুন ড্যাশবোর্ডে এখন থাকছে দুইটি ডিজিটাল স্ক্রিন, যার একটি ডিজিটাল ইনফোটেনমেন্ট স্ক্রিন এবং অন্যটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। 


বিজ্ঞাপন


এছাড়া গাড়ির সামনের কেবিনে যুক্ত করা হয়েছে আধুনিক যুগের অত্যন্ত প্রয়োজনীয় ওয়্যারলেস চার্জিং প্যাডের সুবিধা। কেবিনের ভেতরে আরও প্রিমিয়াম লুক দিতে আনা হয়েছে নতুন ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার টোন, নতুন ফ্রন্ট সেন্টার আর্মরেস্ট এবং আকর্ষণীয় এসি ভেন্ট।

20260528_060926_d8c81f01

বাহ্যিক বা এক্সটিরিওর ডিজাইনের ক্ষেত্রেও গাড়িটির বেশ বড়সড় মেকওভার করা হয়েছে। গাড়ির সামনে এবং পেছনের বাম্পারে পরিবর্তন আনার পাশাপাশি সম্পূর্ণ নতুন হেডলাইট এবং টেলল্যাম্প যুক্ত করা হয়েছে। এমনকি গাড়ির চাকার সৌন্দর্য বাড়াতে অ্যালয় হুইলের ডিজাইনটিও বদলে ফেলা হয়েছে। তবে বাহ্যিক ও ভেতরের রূপ বদলালেও গাড়ির ইঞ্জিনে কোনো পরিবর্তন আনেনি টাটা। আগের মতোই ১.২ লিটারের পেট্রল এবং সিএনজি ভ্যারিয়েন্ট থাকছে এই গাড়িতে, যার সঙ্গে গ্রাহকেরা পাবেন ৫ স্পিড অটোমেটিক এবং ম্যানুয়াল গিয়ার বক্সের সুবিধা।

আরও পড়ুন: ৩ বছর পর হোন্ডা সিটির ফেসলিফ্ট ভার্সন এলো


বিজ্ঞাপন


অন্যদিকে টাটা টিয়াগো ইভি ফেসলিফ্টের ভেতরের এবং বাইরের ডিজাইন প্রায় সাধারণ টিয়াগোর মতোই রাখা হয়েছে, যাতে খুব বেশি বড় পরিবর্তন চোখে পড়বে না। তবে পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্যাকটিতে বড় ধরনের আপগ্রেড বা উন্নতি করতে পারে টাটা। বর্তমানে বাজারে এই গাড়ির ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং ২৪ কিলোওয়াট আওয়ারের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়। নতুন ও উন্নত ব্যাটারি প্রযুক্তির ব্যবহারের ফলে এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে আগের চেয়ে আরও অনেক বেশি পথ পাড়ি দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর