বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

কম দামে ক্যাফে রেসার মোটরসাইকেল আনছে টিভিএস

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:১২ এএম

শেয়ার করুন:

কম দামে ক্যাফে রেসার মোটরসাইকেল আনছে টিভিএস
কম দামে ক্যাফে রেসার মোটরসাইকেল আনছে টিভিএস

সাশ্রয়ী দামে স্টাইলিশ ক্যাফে রেসার মোটরসাইকেলপ্রেমীদের জন্য বড় খবর নিয়ে আসছে টিভিএস মটর কোম্পানি। রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি’র মতো দামী বাইকের স্বাদ মধ্যবিত্তের নাগালে পৌঁছে দিতে ‘টিভিএস রনিন’-এর নতুন ক্যাফে রেসার সংস্করণ বাজারে আনার জোর প্রস্তুতি চলছে। সম্প্রতি এই নতুন মডেলের ডিজাইনের স্বত্ব বা পেটেন্ট প্রকাশ্যে আসতেই বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

স্পোর্টি লুক ও আধুনিক ডিজাইন


বিজ্ঞাপন


নতুন এই ক্যাফে রেসার রনিনে সাধারণ মডেলের তুলনায় বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে নিচু ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন, যা চালককে দ্রুত গতির রোমাঞ্চ দেবে। বাইকের ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হয়েছে বড় উইন্ডস্ক্রিনসহ বিশেষ ফেয়ারিং। এছাড়া সিঙ্গেল পিস নীল রঙের সিট এবং পেছনের পিলিয়ন সিটের জায়গায় বিশেষ কাউল বাইকটিকে প্রিমিয়াম ক্যাফে রেসারের লুক দিয়েছে। এর স্পোর্টি ও কমপ্যাক্ট সাইলেন্সার বা এক্সহস্ট ডিজাইনটি নজর কাড়তে বাধ্য।

আরও পড়ুন: ঈদুল আজহায় হিরো মোটরবাইকে নগদ ছাড় ও উপহার

ইঞ্জিন ও পারফরম্যান্স

ইঞ্জিন ক্ষমতার দিক থেকে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। বর্তমান রনিনের মতো এতেও থাকতে পারে ২২৫.৯ সিসি-র বিএস-৬ ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২০.১ বিএইচপি শক্তি এবং ১৯.৯৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ৫ গতির গিয়ারবক্সের এই ইঞ্জিনটি শহরের ব্যস্ত রাস্তায় স্মুথ রাইডিংয়ের জন্য ইতিমধ্যে বেশ সমাদৃত।


বিজ্ঞাপন


দাম ও বাজার সম্ভাবনা

বর্তমানে সাধারণ টিভিএস রনিনের অনরোড দাম ভারতে প্রায় ১.৫ লাখ রুপির আশেপাশে। ধারণা করা হচ্ছে, নতুন ক্যাফে রেসার সংস্করণটির দামও এই সীমার কাছাকাছি রাখা হতে পারে। যদি তাই হয়, তবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর মতো বাইকগুলোর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। টিভিএস এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পেটেন্ট প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশের বাইকাররাও এই সাশ্রয়ী ক্যাফে রেসারের অভিজ্ঞতা নিতে পারবেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর