জ্বালানি তেলের দাম যে হারে বাড়ছে, তাতে মধ্যবিত্তের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে সিএনজি চালিত গাড়ি। সাধারণ মানুষের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান তাদের জনপ্রিয় মডেল 'নিশান গ্র্যাভিট' মডেলকে (Nissan Gravite) নতুন রূপে বাজারে নিয়ে এসেছে। এরটিগার মতো দামী গাড়ির বিকল্প হিসেবে এটি এখন বাজারে বেশ শোরগোল ফেলে দিয়েছে। মূলত সাশ্রয়ী দাম এবং বেশি মাইলেজের সমন্বয় ঘটিয়ে নিসান তাদের এই এমপিভি (MPV) মডেলটিতে এখন অফিশিয়াল সিএনজি কিট যুক্ত করার ঘোষণা দিয়েছে।
অত্যাধুনিক টুইন সিলিন্ডার প্রযুক্তি ও নিরাপত্তা
বিজ্ঞাপন
নিশান গ্র্যাভিট সিএনজি সংস্করণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টুইন-সিলিন্ডার রেট্রোফিটমেন্ট কিট। মটোজেন (Motozen) দ্বারা তৈরি এই কিটটি আইসিএটি (ICAT) অনুমোদিত এবং এটি বিএস-সিক্স ফেজ ২ মানসম্পন্ন। এখানে একটি বড় সিলিন্ডারের বদলে ২৫ লিটারের দুইটি আলাদা সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যা গাড়ির তৃতীয় সারির সিটের নিচে এমনভাবে বসানো হয়েছে যাতে জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত হয়। হেভি ডিউটি ৮.১ মিমি ওয়াল সিলিন্ডার এবং ডায়নামিক অ্যাডভান্সার টেকনোলজির কারণে এই সিস্টেমটি অত্যন্ত নিরাপদ এবং কার্যকর বলে দাবি করেছে কোম্পানি।
আরও পড়ুন: সেভেন সিটারসহ তিনটি নতুন মডেল আনছে মারুতি সুজুকি
পারফরম্যান্স এবং ২৪ কিমি মাইলেজের নিশ্চয়তা
পারফরম্যান্সের কথা বলতে গেলে, নিশান গ্র্যাভিট-এ রয়েছে ১.০ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৭২ PS পাওয়ার এবং ৯৬ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক (AMT) উভয় ট্রান্সমিশনেই পাওয়া যায়। সাধারণত পেট্রোল সংস্করণে এটি ১৯ কিমির আশেপাশে মাইলেজ দিলেও, নতুন সিএনজি কিট যুক্ত হওয়ার ফলে এর মাইলেজ এখন প্রতি কেজিতে প্রায় ২২ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। ফলে প্রতিদিনের যাতায়াত খরচ এখন অনেকটাই কমে আসবে।
বিজ্ঞাপন
ওয়ারেন্টি এবং সহজলভ্যতা
নিশান তাদের গ্রাহকদের জন্য এই কিটটি অনুমোদিত ডিলারশিপের মাধ্যমেই ইনস্টল করার সুযোগ দিচ্ছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ভারতের ১৬টি রাজ্যের ৬০টি বড় শহরে এই সিএনজি কিট লাগানোর সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে ভরসার কথা হলো, এই সিএনজি কিটের ওপর কোম্পানি ৩ বছর বা ১ লক্ষ কিলোমিটার পর্যন্ত থার্ড পার্টি ওয়ারেন্টি প্রদান করছে। বর্তমানে এই অফিশিয়াল কিটটির প্রারম্ভিক দাম ভারতে ৮২ হাজার ৯৯৯ রুপি।
দামের লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী এই ৭ সিটার
বাজেট গাড়ি হিসেবে নিশান গ্র্যাভিট আগে থেকেই জনপ্রিয় ছিল। এর পেট্রোল বেস মডেলের দাম শুরু হয় মাত্র ৫.৬৫ লাখ রুপি থেকে। তবে বর্তমান সিএনজি ভেরিয়েন্টের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৬.৪৮ লাখ রুপি। অন্যদিকে টপ ভেরিয়েন্টের দাম যায় ৮.৯৪ লাখ রুপি পর্যন্ত। এই আকাশছোঁয়া প্রতিযোগিতার বাজারে এত কম দামে ৭ সিটের একটি শক্তিশালী এবং সাশ্রয়ী এমপিভি মেলা ভার। যারা রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি চালাতে চান কিংবা বড় পরিবারের যাতায়াতের কথা ভাবছেন, তাদের জন্য নিশান গ্র্যাভিট সিএনজি এখন অন্যতম সেরা পছন্দ।
এজেড




