বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের ৪ ডিলার পয়েন্ট উদ্বোধন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের ৪ ডিলার পয়েন্ট উদ্বোধন

দেশজুড়ে যানবাহনের স্মার্ট নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামে চারটি নতুন ডিলার পয়েন্ট উদ্বোধন করেছে বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড। রানার গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি তাদের বিটিআরসি অনুমোদিত জিপিএস ট্র্যাকিং সেবা 'ট্র্যাক মাই ভেহিক্যাল' এখন স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেবে।

b3f6986a-67ee-40ca-ad5e-dcfbf3a56e8b


বিজ্ঞাপন


এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আঞ্চলিক পর্যায়ে গ্রাহক সেবা সহজতর করতেই এই নতুন অংশীদারিত্ব। নতুন ডিলার পয়েন্টগুলোর মধ্যে রয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টের ‘নিউ ডাইমেনশন’, ফেনীর ছাগলনাইয়ার ‘নিউ বিসমিল্লাহ মটরস’, চট্টগ্রামের মুরাদপুরের ‘রিজিয়া অটো এন্ড ব্যাটারি হাউস’ এবং পাঁচলাইশের ‘এস. বি. কর্পোরেশন’।

b3fee4d4-d696-4f37-955e-59655e9ceb0e

বন্ডস্টাইনের সিইও মীর শাহরুখ ইসলাম বলেন, ‘বন্ডস্টাইন বিটিআরসি-এর নিয়ম মেনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিশ্বমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলের পরিবহন খাতের নিরাপত্তা নিশ্চিতে আমরা দক্ষ স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য দেশীয় উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ আস্থা অর্জন করা।’

e8d1ca35-8024-4289-ae5e-346b08b15389


বিজ্ঞাপন


সম্পূর্ণ নিজস্ব সার্ভার ও দেশীয় প্রকৌশলীদের উদ্ভাবিত ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ জিপিএস ট্র্যাকারটি মূলত গাড়ি চুরি রোধ ও রিয়েল-টাইম লোকেশন শনাক্ত করতে সক্ষম। এই সিস্টেমে গ্রাহকরা পাচ্ছেন ৫ বছরের পূর্ণাঙ্গ সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬৫ দিন ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। নতুন এই ডিলার পয়েন্টগুলোর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে স্থানীয়ভাবেই দ্রুত ডিভাইস ইনস্টলেশন ও কারিগরি সহায়তা গ্রহণ করতে পারবেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর