সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর ফলে আইপিডিসির গ্রাহকরা টয়োটা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং।


বিজ্ঞাপন


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শহিদুল ইসলাম, টয়োটা বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনো ও সৈয়দ আসিফুর রহমান, আইপিডিসির ভারপ্রাপ্ত হেড অব অটো লোন মো. মামুনুর রহমান এবং ম্যানেজার, অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপ মো. বোরহান উদ্দিন লালন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “গ্রাহকদের দৈনন্দিন জীবনযাপন আরও আরামদায়ক ও অত্যাধুনিক করা আমাদের প্রতিশ্রুতিরই অংশ। এই সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য গাড়ির মালিকানা অর্জন আরও সহজ হবে বলে আমরা বিশ্বাস করি।”

টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং বলেন, “আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র সঙ্গে অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করবে এবং গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক করে বলে আমি আশা করি।”

এই সহযোগিতা গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন ও কৌশলগত অংশীদারত্বে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এবং মূল্যসংযোজিত সেবা চালুর মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর