বাজেট ফ্রেন্ডলি স্কুটার সবাই কিনতে চান। বর্তমানে ১২৫ থেকে ১৫০ সিসির স্কুটারের চাহিদাই তুঙ্গে। আপনি যদি লিকুইড-কুল্ড ইঞ্জিন, শক্তিশালী টর্ক এবং স্পোর্টি রাইডিং পছন্দ করেন, তবে হিরো জুম ১৬০, এপ্রিলিয়া SR ১৭৫ এবং ইয়ামাহা অ্যারক্স ১৫৫ বর্তমানে বাজারের সবচেয়ে আলোচিত তিনটি নাম। তবে প্রয়োজন ও ফিচারের ভিত্তিতে এই তিনটির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য।
দামের তুলনা (এক্স-শোরুম)
বিজ্ঞাপন
দামের দিক থেকে এপ্রিলিয়া এসআর ১৭৫ বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী। এর দাম শুরু হচ্ছে ভারতে ১.২১ লাখ টাকা থেকে। অন্যদিকে, হিরো জুম ১৬০-এর দাম রাখা হয়েছে ১.৩৭ থেকে ১.৪৯ লাখ রুপির মধ্যে। ইয়ামাহা অ্যারক্স ১৫৫-এর জন্য গুণতে হবে ১.৩৮ থেকে ১.৪৩ লাখ রুপি। তবে শহরভেদে অন-রোড মূল্যে কিছুটা তারতম্য হতে পারে।
পাওয়ার ও পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকে ইয়ামাহা অ্যারক্স ১৫৫ তার ভিভিএ টেকনোলজির কারণে লো এবং হাই—উভয় রেঞ্জেই দারুণ রেসপন্স দেয়। এর ওজন মাত্র ১২৬ কেজি হওয়ায় হ্যান্ডলিং এবং অ্যাক্সিলারেশন বেশ আরামদায়ক। হিরো জুম ১৬০-এ রয়েছে ১৪.৮ পিএস পাওয়ার এবং ১১০-১২০ কিমি টপ স্পিড। এপ্রিলিয়া SR ১৭৫-এর ইঞ্জিন ১৭৪.৭ সিসির হলেও এর পাওয়ার ১৩.৩ PS, যা অন্যদের চেয়ে কিছুটা কম। তবে এর ১৪ ইঞ্চির চাকা রাইডিংয়ে দারুণ স্থিতিশীলতা দেয়।
মাইলেজ ও জ্বালানি সাশ্রয়
বিজ্ঞাপন
জ্বালানি সাশ্রয়ের দৌড়ে ইয়ামাহা অ্যারক্স এগিয়ে রয়েছে, যা লিটার প্রতি ৪০-৪৮ কিমি মাইলেজ দিতে সক্ষম। হিরো জুম ১৬০-এ প্রায় ৪০ কিমি মাইলেজ পাওয়া যায়। তবে বড় ইঞ্জিনের কারণে এপ্রিলিয়া এসআর ১৭৫-এর মাইলেজ ৩৫-৪০ কিমির মধ্যে সীমাবদ্ধ থাকে, যা শহরের জ্যামে আরও কিছুটা কমতে পারে।
গুরুত্বপূর্ণ ফিচারসমূহ
ফিচারের দিক থেকে তিনটি স্কুটারই আধুনিক। এপ্রিলিয়াতে রয়েছে প্রিমিয়াম টিএফটি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি। হিরো জুম ১৬০-এ স্মার্ট কি, নেভিগেশন এবং বড় আন্ডার-সিট স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ইয়ামাহা অ্যারক্স ১৫৫-এ বাড়তি নিরাপত্তা হিসেবে যুক্ত করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল এবং ওয়াই-কানেক্ট ব্লুটুথ সুবিধা।
আপনার জন্য কোনটি সেরা?
যদি আপনি দুর্দান্ত গতি এবং স্মুথ ইঞ্জিন পারফরম্যান্স খুঁজছেন, তবে ইয়ামাহা অ্যারক্স ১৫৫ আপনার জন্য সেরা পছন্দ। যারা দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক এবং বড় সার্ভিস নেটওয়ার্কের নিশ্চয়তা চান, তাদের জন্য হিরো জুম ১৬০ আদর্শ। আর আপনি যদি ইউনিক স্টাইল এবং স্পোর্টি লুকের ভক্ত হন, তবে কম দামে এপ্রিলিয়া এসআর ১৭৫ বেছে নিতে পারেন। তবে যেকোনোটি কেনার আগে টেস্ট রাইড দিয়ে নিজের কমফোর্ট যাচাই করে নেওয়া জরুরি।
এজেড




