মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকা মোটর শোতে ডিএইচএস মোটরস উন্মোচন করলো গ্যাকের ইভি ব্র্যান্ড ‘আয়ন’

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

ঢাকা মোটর শোতে ডিএইচএস মোটরস উন্মোচন করলো গ্যাকের ইভি ব্র্যান্ড ‘আয়ন’
ঢাকা মোটর শোতে ডিএইচএস মোটরস উন্মোচন করলো গ্যাকের ইভি ব্র্যান্ড ‘আয়ন’

দেশের অন্যতম শীর্ষ অটোমোবাইল পরিবেশক ডিএইচএস মোটরস লিমিটেড ১৯তম ‘ঢাকা মোটর শো’-তে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড ‘আয়ন’ (AION) বাজারজাতকরণ শুরু করেছে। বিশ্বখ্যাত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান জিএসি মোটরসের (GAC Motors) এই বিশেষ ব্র্যান্ডটি বাংলাদেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ড ও চীনের বাজারে বিক্রির দিক থেকে নিয়মিত শীর্ষ তালিকায় থাকা ‘আয়ন’ টানা তিন বছর চীনের ‘সেরা মানসম্মত যানবাহন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।


বিজ্ঞাপন


এবারের মোটর শো-তে প্রতিষ্ঠানটি তাদের দুটি ফ্ল্যাগশিপ মডেল—‘আয়ন ওয়াই’ (AION Y) এবং ‘আয়ন ভি’ (AION V) প্রদর্শন করছে। বিলাসবহুল এই গাড়িগুলো প্রশস্ত ইন্টেরিয়র, উন্নত আরামদায়ক ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার মাইলেজের জন্য পরিচিত। ‘আয়ন ওয়াই’ একবার পূর্ণ চার্জে ৪৩০ কিলোমিটার এবং ‘আয়ন ভি’ ৪৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

মোটর শো উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ প্রারম্ভিক অফার ঘোষণা করেছে ডিএইচএস মোটরস। অফার চলাকালীন গাড়ি দুটির মূল্য নির্ধারণ করা হয়েছে-

আয়ন ওয়াই (AION Y): ৫০ লক্ষ টাকা এবং আয়ন ভি (AION V): ৬২ লক্ষ টাকা।

নতুন ইভি ব্র্যান্ডের পাশাপাশি জিএসি-র জনপ্রিয় এমকু (EMKOO), এমজুম (EMZOOM) এবং ই-৯ (E9) মডেলগুলোও প্রদর্শনীতে রাখা হয়েছে। বিশেষ করে অতি বিলাসবহুল মাল্টি-পারপাস ভেহিকেল (এমপিভি) ‘জিএসি ই-৯’ তার আভিজাত্যের কারণে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় থাকা এসইউভি ‘এমজুম’ ৪০ লক্ষ টাকায় এবং ‘এমকু’ ৪৫ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আভিজাত্যের প্রতীক ‘ই-৯’ মডেলটির অফার মূল্য রাখা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।


বিজ্ঞাপন


পরিবেশ রক্ষায় এবং দেশের অটোমোবাইল খাতে আধুনিক বিদ্যুতায়িত প্রযুক্তি ছড়িয়ে দিতে ডিএইচএস মোটরসের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর