বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পেট্রোল-অকটেনের বদলে ইথানলে চলবে গাড়ি-মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

শেয়ার করুন:

পেট্রোল-অকটেনের বদলে ইথানলে চলবে গাড়ি-মোটরসাইকেল
পেট্রোল-অকটেনের বদলে ইথানলে চলবে গাড়ি-মোটরসাইকেল

ভারতের জ্বালানি খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতীন গড়করি। আগামীতে শুধু পেট্রোল নয়, বরং ১০০ শতাংশ ইথানল নির্ভর জ্বালানিতে গাড়ি ও বাইক চালানোর পরিকল্পনা করছে সরকার। মূলত আমদানি নির্ভরতা এবং দূষণ কমাতেই এই সাহসী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আসছে নতুন জ্বালানি E85


বিজ্ঞাপন


বর্তমানে ভারতের পেট্রোল পাম্পগুলোতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল (E20) পাওয়া যাচ্ছে। তবে দেশটিরি সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী বাজারে আসতে যাচ্ছে 'E85' জ্বালানি। এতে ৮৫ শতাংশ ইথানল এবং মাত্র ১৫ শতাংশ পেট্রোল থাকবে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং এটি এখন সময়ের অপেক্ষা মাত্র।

কেন এই পরিবর্তন?

নীতীন গড়করি জানান, ভারত বছরে প্রায় ২২ লক্ষ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি আমদানি করে, যা অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করে। পাশাপাশি এটি পরিবেশ দূষণের অন্যতম কারণ। বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের উৎপাদন বাড়াতে পেট্রোলিয়াম সংস্থাগুলোর জন্য নতুন নিয়মের খসড়া তৈরি করছে সরকার।

পুরনো গাড়ির ভবিষ্যৎ কী?


বিজ্ঞাপন


E85 জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ ইঞ্জিনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। নতুন এই জ্বালানিতে গাড়ি চালাতে হলে ইঞ্জিনে বিশেষ পরিবর্তন বা 'ফ্লেক্স-ফুয়েল' প্রযুক্তির প্রয়োজন হবে।

ইঞ্জিনে বদল: বর্তমানের পুরনো গাড়ি বা বাইকগুলো সরাসরি এই উচ্চ মাত্রার ইথানলে চালানো সম্ভব হবে না।

প্রস্তুতকারকদের সাথে আলোচনা: গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার এ বিষয়ে আলোচনা শুরু করেছে, যাতে ভবিষ্যতে তারা ইথানল-বান্ধব ইঞ্জিন উৎপাদনে জোর দেয়।

যদিও ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে যন্ত্রাংশের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেক চালক, তবে সরকারের দাবি—সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর