ভারতের অটোমোবাইল বাজারে এক সময়ের কিংবদন্তি 'রেনো ডাস্টার' (Renault Duster) আবার ফিরছে সম্পূর্ণ নতুন রূপে। ২০২৬ সালের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে প্রথম ঝলক দেখানোর পর আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে যাচ্ছে গাড়িটি। ইতোমধ্যে ২১,০০০ টাকার বিনিময়ে শুরু হয়েছে এর প্রি-বুকিং। মধ্যবিত্ত ও প্রিমিয়াম এসইউভি প্রেমীদের নজর এখন এই ফ্রেঞ্চ আইকনের দিকে, যা সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে হুন্ডাই ক্রেটা ও আসন্ন টাটা সিয়েরার মতো জনপ্রিয় গাড়িগুলোকে।
আধুনিক ও শক্তিশালী ডিজাইন
বিজ্ঞাপন
নতুন ২০২৬ রেনো ডাস্টার আগের চেয়ে অনেক বেশি পেশিবহুল এবং স্টাইলিশ। এর সামনের অংশে রয়েছে সরু ভ্রু-স্টাইলের LED DRL এবং গ্রিলের ওপর বড় ডাস্টার ব্যাজ। ১৮ ইঞ্চির চওড়া অ্যালয় হুইল এবং বডিতে পুরু ক্ল্যাডিং একে দিয়েছে একটি অফ-রোড লুক। পেছনে সংযুক্ত LED লাইট বার এবং C-আকৃতির টেল ল্যাম্প গাড়িটিকে আধুনিকতার অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
স্মার্ট ও লাক্সারি কেবিন
ডাস্টারের ভেতরের অংশ বা কেবিনটি সাজানো হয়েছে প্রিমিয়াম ডার্ক থিমে। সিলভার ফিনিশযুক্ত লেয়ার্ড ড্যাশবোর্ড এবং কন্ট্রাস্ট স্টিচিং কেবিনের আভিজাত্য বাড়িয়েছে। এতে রয়েছে-
ডুয়াল-স্ক্রিন সেটআপ: ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে।
বিজ্ঞাপন
আরামদায়ক ফিচার: প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট (৬-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল), এবং ডুয়াল জোন অটো এসি।
প্রযুক্তি: ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস চার্জার এবং ৬-স্পিকারের আর্ক্যাম অডিও সিস্টেম।
নিরাপত্তায় লেভেল-২ ADAS প্রযুক্তি
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেনো এবার কোনো আপস করেনি। এই এসইউভিতে থাকছে:
৩৬০-ডিগ্রি ক্যামেরা: পার্কিং ও সরু রাস্তায় চলার জন্য থাকছে পূর্ণাঙ্গ ভিউ।
আরও পড়ুন: ইলেকট্রিক দুনিয়ায় ফিরছে সিয়েরা: টাটার বড় চমক
ADAS সুরক্ষা: অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (Level-2)।
অন্যান্য: ৬টি এয়ারব্যাগ, ABS-EBD, সব চাকায় ডিস্ক ব্রেক, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং রেইন-সেন্সিং ওয়াইপার।
বাজার প্রতিযোগিতা ও সম্ভাব্য দাম
নতুন ডাস্টারের এক্স-শোরুম দাম ১০.৫০ লাখ রুপি থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের বাজারে এটি হুন্ডাই ক্রেটা, টাটা সিয়েরা, কিয়া সেলটোস এবং মারুতি গ্র্যান্ড ভিটারার মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে সরাসরি লড়াই করবে।
অফ-রোডিং ক্ষমতা আর অত্যাধুনিক ফিচারের মিশেলে নতুন রেনো ডাস্টার মধ্যবিত্তের বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
এজেড

