আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেল প্রেমীদের জন্য খুশির খবর নিয়ে এলো হিরো মটোকর্প। গ্রাহকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে জনপ্রিয় মডেল ‘প্যাশন এক্স প্রো ড্রাম রিফ্রেশ’ (Hero Passion X Pro Drum Refresh) মোটরসাইকেলে বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ঈদ উৎসবকে কেন্দ্র করে হিরোর এই আয়োজনে সাশ্রয়ী মূল্যে মিলছে আধুনিক ফিচারের এই বাইকটি।
ক্যাশব্যাক ও বিশেষ মূল্য
বিজ্ঞাপন
হিরোর এই ঈদ অফারের আওতায় নির্দিষ্ট মডেলের বাইকটিতে সরাসরি ৬,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
পূর্ব মূল্য: ১,২৩,০০০ টাকা
ক্যাশব্যাক: ৬,০০০ টাকা
_20260308_112219433.jpg)
বিজ্ঞাপন
অফার মূল্য: ১,১৭,০০০ টাকা
বাড়তি উপহার ও অফারের সময়সীমা
আরও পড়ুন: হিরো মোটরবাইকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ঈদ অফারে সরগরম বাজার
শুধুমাত্র সাশ্রয়ী মূল্যই নয়, ঈদ অফারের আওতায় প্রতিটি মোটরসাইকেলের সঙ্গেই গ্রাহকরা পাবেন একটি আকর্ষণীয় হিরো ব্র্যান্ডেড চাবির রিং সম্পূর্ণ বিনামূল্যে। হিরোর এই আকর্ষণীয় অফারটি চলবে চাঁদরাত পর্যন্ত। তাই নতুন বাইক কেনার পরিকল্পনা থাকলে আজই যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
এজেড

