ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে দ্বিগুণ করতে দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড 'হিরো' (Hero) নিয়ে এলো বিশেষ ঈদ অফার— 'ঈদের খুশি হিরোতেই বেশি'। মধ্যবিত্তের পছন্দের শীর্ষে থাকা স্প্লেন্ডার প্লাস সিরিজের নির্দিষ্ট মডেলগুলোতে মিলছে বড় ছাড় এবং নিশ্চিত উপহার।
অফারের বিস্তারিত ও মূল্যতালিকা:
বিজ্ঞাপন
এই অফারের আওতায় হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনের দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক:
Splendor+ Sports Edition (Disc Variant): এই বাইকটির পূর্ব মূল্য ছিল ১,৩২,০০০ টাকা। বর্তমানে ৪,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার পর এটি পাওয়া যাচ্ছে মাত্র ১,২৮,০০০ টাকায়।
Splendor+ Sports Edition (Drum Variant): ড্রাম ভ্যারিয়েন্টটির পূর্ব মূল্য ছিল ১,২৬,০০০ টাকা। এখানেও ৪,০০০ টাকা ক্যাশব্যাক শেষে অফার মূল্য দাঁড়াচ্ছে মাত্র ১,২২,০০০ টাকা।

বিজ্ঞাপন
নিশ্চিত উপহার ও শর্তাবলী
কেবল ক্যাশব্যাকই নয়, উৎসবের আমেজ বাড়িয়ে দিতে প্রতিটি মোটরসাইকেল ক্রয়ের সাথে গ্রাহক পাচ্ছেন একটি আকর্ষণীয় হিরো ব্র্যান্ডেড চাবির রিং একদম ফ্রি। এছাড়া নির্দিষ্ট হিরো মোটরবাইক কিনলে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।
আরও পড়ুন: হিরো মোটরবাইকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ঈদ অফারে সরগরম বাজার
অফারের সময়সীমা
হিরোর এই বিশেষ ঈদ অফারটি চলবে আসন্ন চাঁদরাত পর্যন্ত। স্টক সীমিত থাকায় আপনার পছন্দের বাইকটি লুফে নিতে আজই যোগাযোগ করুন নিকটস্থ হিরো শোরুমে।
এজেড

