বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

রিভো ই-বাইক কিনে লাখ টাকা ক্যাশব্যাক ও ফ্রি বাইক জেতার সুযোগ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

রিভো ই-বাইক কিনে লাখ টাকা ক্যাশব্যাক ও ফ্রি বাইক জেতার সুযোগ
রিভো ই-বাইক কিনে লাখ টাকা ক্যাশব্যাক ও ফ্রি বাইক জেতার সুযোগ

বিশ্বখ্যাত ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো নিয়ে এসেছে তাদের সবচেয়ে আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন “ঈদ ডাবল ধামাকা অফার”। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ঈদ পর্যন্ত চলবে। এরই মধ্যে অনেক ক্রেতা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি রিভো ই-বাইক জিতে নিয়েছে।

ঈদকে আরও আনন্দময় করে তুলতেই রিভো চালু করেছে এই ক্যাম্পেইন । এই ক্যাম্পেইনে, যে কোনো রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন, যার পরিমাণ সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি রয়েছে ফ্রি রিভো ই-বাইক জেতার সুযোগ এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।


বিজ্ঞাপন


ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই অনেক ক্রেতা ইতোমধ্যে জিতে নিয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। বেশ কয়েকজন ক্রেতা নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছে এবং কিছু সৌভাগ্যবান ক্রেতা পেয়েছে একেবারে নতুন রিভো ই-বাইক। তবে এখানেই শেষ নয়—ঈদ পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় আরও অনেক বড় পুরস্কার দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো মোটোকর্পের নতুন চমক

রিভো বিশ্বাস করে যে, টেকসই এবং পরিবেশবান্ধব যাতায়াতের বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেল ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আকর্ষণীয় অফার ও পুরস্কারের মাধ্যমে আরও বেশি মানুষকে ইলেকট্রিক যানের প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।

ঈদ ডাবল ধামাকা ক্যাম্পেইন এখন দেশের সব রিভো শোরুমে চালু রয়েছে। যারা নতুন ই-বাইক কেনার পরিকল্পনা করছেন, তারা তাদের নিকটস্থ রিভো শোরুমে গিয়ে এই অফারের সুবিধা নিতে পারেন এবং ঈদের আনন্দ দ্বিগুণ করতে পারেন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন:


বিজ্ঞাপন


www.revoo-ev.com.bd এবং রিভো বাংলাদেশের ফেসবুক পেজ: https://www.facebook.com/revoo.bd

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর