এখন থেকে দেশজুড়ে ক্রেতারা সহজেই কিনতে পারবেন রিভো বাংলাদেশের ইলেকট্রিক স্কুটার। এ উপলক্ষে, সম্প্রতি বেস্ট ইলেকট্রনিক্সের রাজধানীর বাসাবো আউটলেটে রিভো বাংলাদেশ ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে এক চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিতা কেটে এ অংশীদারিত্বের সূচনা করেন ও বক্তব্য প্রদান করেন।
এ চুক্তির অধীনে, দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের নির্বাচিত শোরুমগুলোতে রিভোর আধুনিক ই-বাইকগুলো বাজারজাতকরণ শুরু হয়েছে। বৈদ্যুতিক বাহনের ক্ষেত্রে নিজেদের পোর্টফোলিও সহজলভ্য করে চলেছে রিভো; অন্যদিকে, দেশজুড়ে শোরুম রয়েছে বেস্ট ইলেক্ট্রনিক্সের।
বিজ্ঞাপন
এ দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ফলে দেশজুড়ে আগ্রহী ক্রেতারা আরও সহজে রিভোর ই-বাইক কিনতে পারবেন। তারা নির্ভরযোগ্য বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি দেখে পণ্য ক্রয়ের সুবিধা পাবেন, প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং বেস্ট ইলেকট্রনিক্সের শক্তিশালী রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন।
অনুষ্ঠানে রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন বলেন, “দেশের বাজারে রিভো নিয়ে এসেছে প্রযুক্তিখাতে শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস। গত প্রায় এক দশক ধরে তারা টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মাধ্যমে দেশের বাজারে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করছে। শক্তিশালী মোটর আর অত্যধুনিক লং-রেইঞ্জ প্রযুক্তির সমন্বয়ে তৈরি রিভোর বৈদ্যুতিক বাইক। এছাড়াও, ক্রেতাদের সুবিধার্থে আমাদের রয়েছে ‘ডোরস্টেপ হোম সার্ভিস।’ এ সুবিধার আওতায় হটলাইনে কল করার তিন কর্মদিবসের মধ্যে নিজেদের কাঙ্ক্ষিত ঠিকানায় সেবা গ্রহণ করতে পারবেন ক্রেতারা। ক্রেতাদের সেরা বিক্রয়োত্তর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রিভো।”
বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, “বিদ্যুৎচালিত বাহনই কমিউটিং -এর ভবিষ্যৎ। সাশ্রয়ী, ঝামেলামুক্ত ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতেই রিভো ও বেস্ট ইলেকট্রনিক্স অংশীদারিত্ব করেছে। আমরা চাই, সবাই যেন ‘বেস্ট ইলেকট্রনিক্স’ -এ তাদের দৈনন্দিন যাতায়াতের সেরা স্মার্ট সল্যুশনটি খুঁজে পান। আমাদের লক্ষ্য, ভবিষ্যতে প্রতিটি আউটলেটকে একটি পূর্ণাঙ্গ ‘রিভো ইলেকট্রিক মোটরসাইকেল জোন’ -এ রূপান্তর করা।”
বিজ্ঞাপন
বর্তমানে রিভো বাংলাদেশ তাদের ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় যেকোন মডেলের রিভো ই-বাইক কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত একটি ই-বাইক জিতে নেয়ার সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিটি ই-বাইক ক্রয়ের সাথে পাবেন একটি ফ্রি সার্ভিস কুপন। এই অফারগুলো এখন বেস্ট ইলেকট্রনিক্সের নির্ধারিত শোরুমগুলোতেও কার্যকর থাকবে।
বর্তমানে, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াতের চাহিদা দ্রুত বাড়ছে। রিভো ও বেস্ট ইলেকট্রনিক্সের এই যৌথ উদ্যোগ সাধারণ মানুষের জন্য ইলেকট্রিক বাইক কেনা আরও সহজ করে তুলবে। দেশজুড়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা স্মার্ট মোবিলিটি উৎসাহিত করতে এবং ক্রেতাদের হাতের নাগালে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে একসাথে কাজ করবে এ দুই প্রতিষ্ঠান।
এজেড
