সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

বাজারে এলো ‘বিশেষ পেট্রোল’, গাড়ি-বাইকের জ্বালানি বাড়বে বহুগুণ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

বাজারে এলো ‘বিশেষ পেট্রোল’, গাড়ি-বাইকের জ্বালানি বাড়বে বহুগুণ
বাজারে এলো ‘বিশেষ পেট্রোল’, গাড়ি-বাইকের জ্বালানি বাড়বে বহুগুণ

গাড়ির জ্বালানি মানেই এতদিন আমরা শুধু মাইলেজ বা দূষণ নিয়ন্ত্রণের কথা ভাবতাম। কিন্তু এবার জ্বালানি নিজেই করবে ইঞ্জিনের যত্ন। ভারতের বাজারে জিও-বিপি (Jio-bp) নিয়ে এসেছে ‘অ্যাক্টিভ টেকনোলজি’ সমৃদ্ধ বিশেষ পেট্রোল। দাবি করা হচ্ছে, এই পেট্রল কেবল গাড়ি চালাবে না, বরং গাড়ি চলাকালীন ইঞ্জিনের ভেতরের ময়লা পরিষ্কার করে এর দক্ষতা বাড়িয়ে দেবে।

সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬’-এ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর উপস্থিতিতে এই উদ্ভাবনী জ্বালানি বাজারজাত করার ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


ইঞ্জিনের সুরক্ষা ও সক্রিয় পরিচ্ছন্নতা

সাধারণত প্রিমিয়াম জ্বালানিগুলো ইঞ্জিনে ময়লা জমা রোধ করে। কিন্তু জিও-বিপির এই ‘অ্যাক্টিভ টেকনোলজি’ আরও এক ধাপ এগিয়ে। এটি ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশগুলোতে আগে থেকে জমে থাকা ময়লা বা কার্বন স্তর অপসারণ করতে সক্ষম। ফলে ইঞ্জিনের দহন ক্ষমতা বাড়ে এবং গাড়ি আগের চেয়ে অনেক বেশি মসৃণভাবে চলে।

Unleaded-v-Super-Unleaded-by-Quadrant-Vehicles-1

বাড়তি খরচ ছাড়াই ১০০ কিলোমিটার অতিরিক্ত মাইলেজ


বিজ্ঞাপন


মধ্যবিত্ত ও সাধারণ বাইক চালকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো মাইলেজ বৃদ্ধি। কোম্পানির দাবি অনুযায়ী, নিয়মিত এই পেট্রোল ব্যবহারের ফলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বছরে অন্তত ১০০ কিলোমিটার পর্যন্ত বাড়তি পথ চলতে পারবে দুই চাকা ও চার চাকার যানবাহনগুলো। এটি ইঞ্জিনের কর্মক্ষমতা পুনরুদ্ধার করে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

ভারতীয় রাস্তার বাস্তবতায় ৫ বছরের গবেষণা

এই বিশেষ ফুয়েল ফর্মুলাটি তৈরিতে প্রায় ৫ বছর সময় লেগেছে। বিপি (bp)-র ১০০ বছরের বৈশ্বিক গবেষণা এবং ভারতের যানজট ও রাস্তার পরিস্থিতি বিবেচনা করে এটি কাস্টমাইজ করা হয়েছে। কোয়েম্বাতোর টেস্ট ট্র্যাকে ৪ হাজার কিলোমিটারেরও বেশি পথ মোটরসাইকেল চালিয়ে এই প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হয়েছে। বোরোস্কোপ ইমেজিংয়ের মাধ্যমে দেখা গেছে, এই পেট্রোল ব্যবহারে ইঞ্জিনের ভেতরের অংশগুলো দৃশ্যমানভাবে পরিষ্কার হয়।

চালকদের জন্য বহুমুখী সুবিধা

গাড়ি বা বাইক চালকদের জন্য এই উদ্ভাবন বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনবে-

রক্ষণাবেক্ষণ খরচ হ্রাস: ইঞ্জিনের ভেতর পরিষ্কার থাকায় যন্ত্রাংশের ক্ষয় কম হবে এবং ঘনঘন সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে না।

টেকসই পারফরম্যান্স: নিয়মিত ব্যবহারের ফলে ইঞ্জিনের শক্তি বা ‘পিক-আপ’ দীর্ঘসময় অটুট থাকবে।

পরিবেশবান্ধব: দহন প্রক্রিয়া উন্নত হওয়ায় ক্ষতিকর ধোঁয়া নির্গমন হ্রাস পাবে।

1278529-petrol

প্রযুক্তি যখন জ্বালানির সমাধান

জিও-বিপির সিইও অক্ষয় ওয়াধওয়া জানান, রসায়ন ও বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি এই পেট্রল মূলত ইঞ্জিনের স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে তৈরি। ভারতের ক্রমবর্ধমান অটোমোবাইল বাজারে যেখানে ইঞ্জিন থেকে দীর্ঘস্থায়ী সেবা আশা করা হয়, সেখানে এই ‘অ্যাক্টিভ টেকনোলজি’ গেম চেঞ্জার হতে পারে।

আরও পড়ুন: মোটরসাইকেলে ভুলেও ১০০ বা ২০০ টাকার তেল ভরবেন না

বর্তমানে ভারতের বিভিন্ন আউটলেটে এই বিশেষ পেট্রল পাওয়া যাচ্ছে, যা গ্রাহকদের জন্য কেবল জ্বালানি নয়, বরং একটি কমপ্লিট ‘মোবিলিটি সলিউশন’ হিসেবে কাজ করবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর