জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম আর পরিবেশ দূষণের দুশ্চিন্তা কমাতে এবার বাজিমাত করল উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির স্টার্টআপ প্রতিষ্ঠান ‘বাকো মোটরস’ এমন এক ইলেকট্রিক যান উদ্ভাবন করেছে, যা সরাসরি সূর্যের আলো থেকে শক্তি নিয়ে চলবে। সোলার প্যানেলযুক্ত এই গাড়িগুলো যাতায়াত খরচে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
বিনামূল্যে বছরে ১৭ হাজার কিলোমিটার যাতায়াত বাকো মোটরসের তৈরি এসব গাড়ির ছাদে রয়েছে শক্তিশালী সোলার প্যানেল। এই প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে সরাসরি ব্যাটারি চার্জ হয়।
বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের সিইও বুবাকার সিয়ালা জানিয়েছেন, তাদের 'বি-ভ্যান' মডেলের গাড়িটি সৌরশক্তির সাহায্যে প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সেই হিসেবে একজন ব্যবহারকারী বছরে প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ কোনো খরচ ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন: মনোরেল ও মেট্রোরেলের মধ্যে পার্থক্য কী? কোনটি সুবিধাজনক
পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন ২০২১ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি মূলত বাণিজ্যিক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। তাদের তিন ও চার চাকার বিশেষ কার্গো ভ্যানগুলো ৪০০ কেজি পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম। একবার চার্জে এই যানগুলো ১০০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বিশেষ করে ই-কমার্স এবং ডেলিভারি ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত সাশ্রয়ী সমাধান।
বিজ্ঞাপন

ব্যক্তিগত ব্যবহারের জন্য ‘বি’ মডেল বাণিজ্যিক ভ্যানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য তারা বাজারে এনেছে ‘বি’ নামক ছোট দুই আসনের গাড়ি। এটি শহরের ঘিঞ্জি রাস্তায় চলাচলের জন্য তৈরি করা হয়েছে। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলা এই গাড়িটি এক চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর দাম রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকার আশেপাশে (৬,২০০ ডলার)।

আফ্রিকার উদীয়মান ইভি বাজার গবেষণা সংস্থা মর্ডর ইন্টেলিজেন্স বলছে, ২০৩০ সালের মধ্যে আফ্রিকার ইলেকট্রিক যানের বাজার ৪২০ কোটি ডলারে পৌঁছাবে। তিউনিসিয়ার এই সৌরচালিত গাড়ি কেবল আফ্রিকায় নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের টেকসই সমাধান হিসেবে দেখা দিচ্ছে। বাকো মোটরস আগামী বছর থেকেই তাদের উৎপাদন ও রপ্তানি কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা করছে।
এজেড

