বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এই প্রথম বৈদ্যুতিক গাড়ি আনছে মারুতি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

শেয়ার করুন:

এই প্রথম বৈদ্যুতিক গাড়ি আনছে মারুতি
এই প্রথম বৈদ্যুতিক গাড়ি আনছে মারুতি।

ভারতের গাড়ির বাজারে আধিপত্যের কথা উঠলেই সবার আগে যে নামটি উচ্চারিত হয়, তা হলো মারুতি সুজুকিদুই দশকেরও বেশি সময় ধরে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে থাকা এই ব্র্যান্ড এবার নতুন চমক নিয়ে আসছে। বাজারে তারা আনছে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি।


বিজ্ঞাপন


মারুতি সুজুকি ই-ভিটারা ইলেকট্রিক এসইউভি প্রথম তুলে ধরা হয়েছিল ২০২৩ সালের অটো এক্সপোতে ‘ইভিএক্স কনসেপ্ট’ হিসেবে। পরে ২০২৫ সালের ইন্ডিয়া মোবিলিটি শোতে গাড়িটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বাজারে এলে এই ইলেকট্রিক এসইউভি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে হুন্দাই ক্রেটা ইলেকট্রিক, মাহিন্দ্রা বিই৬, এমজি জেডএস ইভি এবং টাটা সিয়েরা ইভি-র মতো জনপ্রিয় মডেলের সঙ্গে। সাম্প্রতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ২০২৫ থেকে ভারতে এর বিক্রি শুরু হবে।

ব্যাটারি ও পাওয়ার

ভারতীয় সংস্করণের ই-ভিটারায় বৈশ্বিক মডেলের মতোই দুটি ব্যাটারি প্যাক থাকার সম্ভাবনা রয়েছে

৪৯ কিলোওয়াট ঘণ্টা


বিজ্ঞাপন


৬১ কিলোওয়াট ঘণ্টা

উভয় ভ্যারিয়েন্টেই সামনের দিকে মাউন্ট করা বৈদ্যুতিক মোটর থাকবে। বড় ৬১ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারির মডেলে ডুয়াল মোটর সেটআপ এবং অল হুইল ড্রাইভ (AWD) সিস্টেমও পাওয়া যাবে। তবে প্রথম দিকে শুধুমাত্র একক মোটর ভ্যারিয়েন্টই বাজারে আসবে। পরবর্তীতে ডুয়াল মোটর ভ্যারিয়েন্ট যুক্ত হতে পারে

suzuki_pic

রেঞ্জ

৪৯ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারির ফ্রন্ট-হুইল ড্রাইভ (FWD) ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ১৪৪ বিএইচপি শক্তি এবং ৩৪৪ কিলোমিটার রেঞ্জ দেবে।

৬১ কিলোওয়াট ঘণ্টা FWD ভ্যারিয়েন্ট ১৭৪ বিএইচপি শক্তি ও ৪২৮ কিলোমিটার রেঞ্জ দেবে।

একই ব্যাটারির AWD ভ্যারিয়েন্ট ১৮৪ বিএইচপি শক্তি উৎপাদন করবে এবং রেঞ্জ হবে ৩৯৪ কিলোমিটার।

নকশা ও মাত্রা

প্রোডাকশন-রেডি ই-ভিটারা EVX চোখে পড়ার মতো আকর্ষণীয় নকশা নিয়ে এসেছে। গাড়িটিতে রয়েছে

সামনের ও পিছনে ট্রাই-স্ল্যাশ এলইডি ডে-টাইম রানিং লাইট (DRL)

স্পোর্টি ২২৫/৫০ R১৯ টায়ার (শুধুমাত্র AWD ভ্যারিয়েন্ট)

সামনের ফ্ল্যাঙ্কে চার্জিং পোর্ট

বিশেষ হুইল আর্চ

সি-পিলারে লাগানো রিয়ার ডোর হ্যান্ডেল

আরও পড়ুন: এক চার্জে চলবে ১০৬ কিমি: বাজারে এলো ইয়ামাহার নতুন বৈদ্যুতিক স্কুটার

গাড়িটির দৈর্ঘ্য ৪,২৭৫ মিমি, প্রস্থ ১,৮০০ মিমি, উচ্চতা ১,৬৩৫ মিমি এবং হুইলবেস ২,৭০০ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি। ভ্যারিয়েন্টভেদে কার্ব ওজন হবে ১,৭০২ কেজি থেকে ১,৮৯৯ কেজি পর্যন্ত।

ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। এমন সময়ে মারুতির প্রথম ইভি উন্মোচন নিঃসন্দেহে অটোমোবাইল খাতে নতুন মাত্রা যোগ করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর