মহিন্দ্রা অবশেষে তাদের বহু প্রতীক্ষিত Mahindra BE 6 Batman Edition ইলেকট্রিক SUV-এর ডেলিভারি শুরু করল। ভারতের মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে মোট ১৬ জন গ্রাহকের হাতে এই সীমিত সংস্করণের গাড়ির চাবি তুলে দেওয়া হয়। বিশেষ এই ইভেন্টটিকে আরও আকর্ষণীয় করে তোলেন অভিনেতা সানি সিং ও আকাঙ্ক্ষা সিং।
এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন ১০০-রও বেশি অতিথি। নতুন মালিকদের জন্য ওয়ার্নার ব্রস-এর পক্ষ থেকে দেওয়া হয় কাস্টমাইজড ব্যাটম্যান থিমযুক্ত হ্যাম্পার। উল্লেখ্য, এই সীমিত সংস্করণের বৈদ্যুতিক SUV-টি মাত্র ৩০০ ইউনিটে (পরবর্তীকালে ৯৯৯ ইউনিট পর্যন্ত বাড়ানো হতে পারে) সীমাবদ্ধ রাখা হয়েছে, যার এক্স-শোরুম দাম ২৭.৭৯ লাখ রুপি।
বিজ্ঞাপন

ডিজাইন ও ফিচারে 'ডার্ক নাইট'-এর ছোঁয়া
ডিজাইন ও একচেটিয়া থিম্যাটিক ফিচারের কারণেই Mahindra BE 6 Batman Edition একটি কালেক্টরস আইটেম হিসেবে পরিচিতি পেয়েছে। গাড়িটির বাইরের অংশে ব্যবহৃত হয়েছে স্যাটিন ব্ল্যাক এক্সটেরিয়র, সঙ্গে রয়েছে কাস্টম ব্যাটম্যান ডেকাল ও “BE 6 × The Dark Knight” ব্যাজিং। R20 অ্যালয় হুইল এবং সাসপেনশন কম্পোনেন্টে বিশেষ Alchemy Gold ফিনিশ একে দিয়েছে একটি আগ্রাসী লুক। কেবিনের ভেতরে রয়েছে সুয়েড ও লেদার আপহোলস্ট্রি, যেখানে গোল্ড সেপিয়া স্টিচিং ব্যবহার করা হয়েছে। ড্যাশবোর্ডে এমবসড নাম্বারিং প্লাক এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমে ব্যাটম্যান এডিশনের বিশেষ ওয়েলকাম অ্যানিমেশন এর এক্সক্লুসিভিটি বাড়িয়েছে। কি ফব থেকে শুরু করে স্টিয়ারিং হুইলের ‘Boost’ বাটন পর্যন্ত সবখানেই ফুটিয়ে তোলা হয়েছে ক্যাপড ক্রুসেডারের থিম।
আরও পড়ুন: হুন্দাই আনছে নতুন এন্ট্রি-লেভেলের ইলেকট্রিক এসইউভি
বিজ্ঞাপন
শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত রেঞ্জ
মেকানিক্যাল দিক থেকে এই বিশেষ সংস্করণটি Pack Three ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি। এতে রয়েছে একটি বড় ৭৯ kWh ব্যাটারি প্যাক, যা এক চার্জে সর্বোচ্চ ৬৮২ কিমি (ARAI) রেঞ্জ দিতে সক্ষম। এর শক্তিশালী মোটর ২৮৫ bhp পাওয়ার ও ৩৮০ Nm টর্ক উৎপাদন করে। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে ১৭৫ kW DC ফাস্ট চার্জিং সমর্থন করে, যা মাত্র ২০ মিনিটে ব্যাটারি ২০% থেকে ৮০% পর্যন্ত চার্জ করে দিতে পারে। সব মিলিয়ে, অসাধারণ রেঞ্জ, ব্ল্যাক-আউটেড ডিজাইন এবং ব্যাটম্যান-থিমযুক্ত ফিচার এই BE 6-কে প্রিমিয়াম EV সেগমেন্টের অন্যতম আকর্ষণীয় মডেল করে তুলেছে।
এজেড

