E20 পেট্রোল এখন অনেক দেশের পাম্পে সরবরাহ শুরু হয়েছে। এর ফলে গাড়িচালকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আসলে E20 পেট্রোল কী? এতে কীভাবে ইথানল মেশানো হয়? আর পুরনো গাড়ির উপর এর প্রভাব কেমন হতে পারে?
E20 পেট্রোল কী?
বিজ্ঞাপন
E20 পেট্রোল হল একটি মিশ্রিত জ্বালানি। এতে থাকে ৮০ শতাংশ খাঁটি পেট্রোল এবং ২০ শতাংশ ইথানল। আখ বা ভুট্টার মতো কৃষিজ ফসল থেকে ইথানল তৈরি হয়। সেগুলো প্রক্রিয়াজাত করে পেট্রোলের সঙ্গে মেশানো হয়।
যেহেতু ইথানল মিশ্রিত জ্বালানি ধোঁয়া নির্গমন কমায় এবং আমদানিনির্ভর পেট্রোলের ওপর চাপ কমায়, তাই অনেক দেশের সরকার এর সরবরাহ বাধ্যতামূলক করেছে। পাশাপাশি গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোও এখন থেকে E20-সমর্থিত গাড়ি বাজারে আনছে।

কোন কোন জ্বালানি এখন E20?
বিজ্ঞাপন
তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সব সংস্থার সাধারণ ও প্রিমিয়াম জ্বালানিতে এখন ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে।
XP95, XP99, পাওয়ার 95, স্পিড 97, ভি-পাওয়ার—সবই এখন E20 অনুবর্তী।
শুধু XP100 অথবা পাওয়ার 100 (১০০-অকটেন পেট্রোল) একেবারেই ইথানল-মুক্ত।
সাধারণ পেট্রোলও বদলে গেছে
আগে সাধারণ পেট্রোলের অকটেন মান ছিল ৯১। কিন্তু E20 চালু হওয়ার পর সেটি বেড়ে এখন হয়েছে ৯৫ অকটেন। অর্থাৎ এখনকার সাধারণ বেসিক পেট্রোলও আগের তুলনায় বেশি কার্যক্ষম।
আরও পড়ুন: এসব কারণে মোটরসাইকেলের ইঞ্জিন ‘সিজ’ করতে পারে
প্রিমিয়াম পেট্রোলের আলাদা সুবিধা
অনেকেই ভাবছেন, যখন সাধারণ পেট্রোলও ৯৫ অকটেন, তখন প্রিমিয়াম জ্বালানির আলাদা লাভ কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, প্রিমিয়াম গ্রেডে বিশেষ সংযোজক পদার্থ (অ্যাডিটিভ) দেওয়া হয়, যা ইঞ্জিনকে পরিষ্কার রাখে এবং যন্ত্রাংশের ক্ষয় রোধ করে।
এজেড




