ইতালির বিখ্যাত স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি এবার ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করছে। শিগগিরই কোম্পানিটি ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে। কীভাবে পেট্রল-ডিজেল চালিত গাড়ি থেকে ইলেকট্রিক গাড়ির দিকে কোম্পানির ভবিষ্যৎ এগিয়ে যাবে তা নিয়ে স্বচ্ছ ধারনা দেবে ফেরারি।
অনেক দিন ধরেই জনপ্রিয় সুপারকার প্রস্তুতকারী সংস্থা ফেরারির ইলেকট্রিক গাড়ি বাজারে আসা নিয়ে জল্পনা ডালপালা মেলতে শুরু করেছে। কীভাবে কোম্পানির ইলেকট্রিক গাড়ির ব্যবসা ভবিষ্যতে এগিয়ে যাবে তা নিয়ে ধোঁয়াশা কাটবে চলতি সপ্তাহেই। অদূর ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় এবার বিপ্লব আনতে চলেছে ইতালির আইকনিক কোম্পানিটি।
ইতিমধ্যেই এই আইকনিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে ২০২৫ সালের মধ্যে বাজারে আসবে কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি। এই জন্য একাধিক কোম্পানির সঙ্গে কৌশলগত চুক্তি করছে ফেরারি।
ফেরারির সিইও বেনেদেত্তো ভিগনা এই বছরের শুরুতে বলেছিলেন যে অটোমেকার জৈব এবং সিন্থেটিক জ্বালানি বিকাশের জন্য তার অংশীদারদের উপর নির্ভর করবে যা সম্পূর্ণ ইলেকট্রিক প্রযুক্তির পাশাপাশি একটি অতিরিক্ত সবুজ বিকল্প হতে পারে।
লাভ বাড়ানোর জন্য বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে ফেরারি। দীর্ঘদিন ধরে লাভ স্থায়ী করার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জন্য সম্প্রতি একাধিক লিমিটেড এডিশন গাড়ি লঞ্চ করেছে ফেরারি। এছাড়াও একাধিক নতুন মডেলের আপগ্রেডেড ভার্সন বাজারে এনেছে ইতালির সংস্থাটি।
ইঞ্জিনের বিকল্প হিসাবে কোম্পানির ঝুলিতে হাইব্রিড সহ রয়েছে ৬ সিলিন্ডার, ৮ সিলিন্ডার ও ১২ সিলিন্ডার ইঞ্জিনগুলো। এই তালিকায় শিগগিরই যোগ হতে চলেছে ব্যাটারি চালিত মোটর।
বিশ্বব্যাপী গাড়িপ্রেমীদের হৃদয়ে ফেরারির জন্য বিশেষ জায়গা রয়েছে। প্রায় সব জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থার ইলেকট্রিক গাড়ি ইতিমধ্যেই বাজারে এলেও এখনও ইতালির কোম্পানিটি এই বিষয়ে কোন উচ্চবাচ্য করেনি। বিশেষ করে টেসলা ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় অনেকটা এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে বাজারে কতটা কব্জা করতে পারবে ফেরারি তা দেখার অপেক্ষায় রয়েছে বিশেষজ্ঞরা।
এজেড




